তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন ঠিকানায় দীপিকা

নতুন ঠিকানায় দীপিকা

বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। শিগগির তাদের ঘরে আসছে নতুন অতিথি। যার জন্য মা-বাবা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। সন্তান আগমনের পাশাপাশি দীপিকা-রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে। বান্দ্রার নতুন বাড়িতে গিয়ে উঠতে চলেছেন দীপিকা।

জানা গেছে, বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপিকা। শাহরুখ খানের বাড়ির কাছেই এ বাড়ি। দীপিকার নতুন এ বাড়ি আয়তনে ১১ হাজার ২৬৬ বর্গফুট। এ ছাড়া এই বাড়িতে রয়েছে ১ হাজার ৩০০ বর্গফুট অতিরিক্ত জায়গা। বিলাসবহুল এ অ্যাপার্টমেন্টে একসঙ্গে চারটি তলা কিনেছেন দীপিকা। ১৬ থেকে ১৯ তলা পর্যন্ত এ বাড়ির দাম ১০০ কোটি টাকা। তাদের নতুন বাসস্থানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে এরই মধ্যে। তবে এই নতুন বাড়িতে দীপিকা ও রণবীর কবে গিয়ে উঠবেন, তা এখনো জানা যায়নি। এখানেই শেষ নয়, ২০২১-এ আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা ও রণবীর। সেই বাড়ির দাম ২২ কোটি টাকা।

২০১৩ সালে ‘রামলীলা’ সিনেমার শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এরপর ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবতী’ ও ‘৮৩’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির ‘লেক কোমো’-তে রাজকীয়ভাবে বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। এবার তাদের ঘরে আসছে নতুন অতিথি। তার আগমন নিয়েই চলছে এখন শেষ পর্যায়ের প্রস্তুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X