তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০২:৫৮ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বন্যার্তদের জন্য একমঞ্চে ১৬ ব্যান্ড

বন্যার্তদের জন্য একমঞ্চে ১৬ ব্যান্ড

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে চট্টগ্রাম পোর্ট সিটি অ্যালিয়েন্স। স্থানীয় ব্যান্ড নিয়ে তাদের এ আয়োজনে পারফর্ম করবে ১৬ ব্যান্ড। যার সবই ব্যান্ডের শহর চট্টগ্রামে। কনসার্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আগামী

৭ সেপ্টেম্বর।

কনসার্টের শিরোনাম ‘ফ্লাড এইড জ্যাম’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কনসার্টে সংগীতের চেয়ে বেশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি গুরুত্ব দেওয়া হবে। এখান থেকে অর্জিত অর্থ সরাসরি দেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে বন্যায় প্লাবিত পরিবারের জন্য ব্যয় হবে। কনসার্টে পারফর্ম করা ব্যান্ডগুলো কেউই কোনোরকমের সম্মানী নেবে না।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের প্রচারণা শুরু হয়ে গেছে। কনসার্টে আগতের জন্য টিকিট মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। শিগগিরই অনলাইনে টিকিট ছাড়া হবে বলেও নিশ্চিত করেছে আয়োজকরা।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য এরই মধ্যে বেশ কিছু কনসার্টের আয়োজন করা হয়েছে ঢাকায়। সবশেষ বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহে কনসার্টের আয়োজন করেছে আমার বাংলা ফাউন্ডেশন ও ধানমন্ডি ইয়ুথ নামের দুটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে হয় এই কনসার্ট। ন্যূনতম ৫০ টাকার বিনিময়ে কনসার্টটি উপভোগ করে সাধারণ জনগণ। এ ছাড়া কেউ যদি এর চেয়ে বেশি অর্থ দিতে চায়, সেই ব্যত্যয় রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১১

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১২

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৩

কমলো ফার্নেস অয়েলের দাম

১৪

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

১৫

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

১৬

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

১৭

পীর হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

১৮

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৯

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

২০
X