তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

জেবা তাকিয়ার লক্ষ্য

জেবা তাকিয়ার লক্ষ্য

একজন মডেল হিসেবেই পরিচিত জেবা তাকিয়া। নিয়মিত র‌্যাম্প শো ও ফটোশুটের কাজ করছেন তিনি। গত মঙ্গলবার একটি ওভিসির শুটিং করেছেন জেবা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মুকিত জাকারিয়া। এটি নির্মাণ করেছেন এমডি ওমর ফারুক।

নতুন কাজ নিয়ে জেবা তাকিয়া কালবেলাকে বলেন, বিজ্ঞাপনটি একটি নতুন খাবারের অ্যাপসের। সেটির প্রোমোশন হিসেবে ওভিসিটি করলাম। খুব মজার একটি ওভিসি। সামনে প্রচারণায় এলে সবাই পছন্দ করবেন আশা করি। এদিকে জেবা তাকিয়া নতুন সিদ্ধান্ত নিয়েছেন। আর সেটি হলো, এখন থেকে অভিনয়ে নিয়মিত হবেন তিনি। সেই লক্ষ্যে নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই সুন্দরী। র‌্যাম্প শো ও ফটোশুটের পাশাপাশি নাটকে কাজ করবেন তিনি। অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন এমনটাই জানালেন।

এ ব্যাপারে জেবা তাকিয়া বলেন, মডেলিংয়ের শুরু থেকেই বিভিন্ন সময়ে অভিনয়ের প্রস্তাব পেয়েছি আমি। তবে করা হয়নি। এবার সিদ্ধান্ত নিয়েছি নাটকে অভিনয় করব। সামনে দর্শক আমাকে নাটকে দেখতে পাবেন। ভালো কাজের মাধ্যমেই সবার সামনে আসব।

দীর্ঘ ছয় বছর ধরে মডেলিং করছেন জেবা তাকিয়া। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার ব্যস্ততা চোখে পড়ার মতো। এবার অভিনয়ে কতটা সফল হন তিনি, তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১০

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১১

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১২

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৩

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৪

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৫

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৭

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৮

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৯

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

২০
X