তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

বাবার সঙ্গে অভিনয় করতে ভয় লাগত : ঐন্দ্রিলা

বাবার সঙ্গে অভিনয় করতে ভয় লাগত : ঐন্দ্রিলা

বাবা-মা দুজনই দেশের বিনোদন জগতের কিংবদন্তি। বাবা বাংলা চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রয়াত বুলবুল আহমেদ। মা অভিনেত্রী ডেইজি আহমেদ। স্টারকিডের তকমা নিয়েই বিনোদন জগতে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে যাত্রা হয় তার। এরপর সংগীত, অভিনয় ও উপস্থাপনায় রেখেছেন নিজের যোগ্যতার প্রমাণ। তবে সবসময়ই নিজের পরিচয়ে এগিয়ে যেতে চেয়েছেন। সম্প্রতি মহানায়ক বুলবুল আহমেদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন ঐন্দ্রিলা। তবে একটা সময় সেই বাবার সঙ্গে অভিনয় করতে ভয় পেতেন তিনি। কালবেলার সঙ্গে আড্ডাকালে এমনটাই জানালেন এ অভিনেত্রী।

বুলবুল আহমেদকে নিয়ে এর আগে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। ‘বুলবুল’ গবেষক হিসেবে পুরস্কারও পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবার সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন। এ বিষয়ে ঐন্দ্রিলা বলেন, ‘দেশের বিনোদন অঙ্গনে বাবার অবদান অপরিসীম। তার এ অবদান নিয়ে সিনেমা নির্মাণ করার স্বপ্ন আমার অনেক দিনের। যার জন্য সিনেমা নির্মাণের ওপর আমি লেখাপড়াও করেছি। এখন সময় এসেছে এ প্রজেক্টে হাত দেওয়ার। আশা করছি সবাইকে শিগগির বিস্তারিত জানাতে পারব।’

এ সময় ঐন্দ্রিলা বাবার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘আমার বাবা সবসময় পরিচ্ছন্ন কাজ করতে পছন্দ করতেন। যার জন্য কোনো কিছু পারফেক্ট না হলে তিনি সন্তুষ্ট হতেন না। তাই তার সঙ্গে কাজ করতে আমার ভয় লাগত। শুটিংয়ে কোনো শট পারফেক্ট না হওয়া পর্যন্ত তিনি কোনো শটই শেষ করতেন না।’ ঐন্দ্রিলা বর্তমানে তার বাবাকে নিয়ে নির্মিত সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে জানা গেছে, ২০২৫ সালে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১০

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১১

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১২

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৩

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৪

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৫

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৬

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

১৯

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

২০
X