তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ে তিন দশক পেরিয়ে আমিন খান

অভিনয়ে তিন দশক পেরিয়ে আমিন খান

জনপ্রিয় নায়ক আমিন খান। চলচ্চিত্রে অভিনয়ের তিন দশকেরও বেশি সময় অর্থাৎ ৩১ বছর পূর্ণ করলেন আজ। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত ‘সনি কথাচিত্র’ প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এর আগে ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ আমিন খানেরই চাচা (প্রয়াত) আবু হাসান খানের অনুপ্রেরণায় এ প্রতিযোগিতায় নিজের নাম লেখান। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তার প্রথম চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল। শেষ হয় ১৯৯৩ সালের ২৯ জুলাই।

১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে ‘অবুঝ দুটি মন’ মুক্তি পেয়েছিল। সিনেমাটি মুক্তির আগেই আমিন খান বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তার তৃতীয় চলচ্চিত্র এফ আই মানিকের ‘বীর সন্তান’।

প্রথম সিনেমায় তার নায়িকা ছিল চাঁদনী। এ সিনেমার ‘স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো আমি এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করে। মৌসুমীর বিপরীতে প্রথম আমিন খান ‘আম্মাজান’ চলচ্চিত্রে, শাবনূরের বিপরীতে দীলিপ সোম’র ‘হৃদয় আমার’, পপির বিপরীতে একই পরিচালকের ‘তোমার জন্য ভালোবাসা’ এবং পূর্ণিমার বিপরীতে ‘বাদশা ভাই’, ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তাদের সঙ্গে আরও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’, ‘ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধী দল’, ‘আজ গায়েহলুদ’ ইত্যাদি।

চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে আমিন খান বলেন, ‘শুরুতেই মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা কারণ তাদের কারণে এ সুন্দর পৃথিবীতে আসা। আমার চাচা আবু হাসান খানের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞ কারণ তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। অনেক অনেক কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি কারণ তিনি তার প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। পরে বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ আরও অনেকেই আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আন্তরিক ভালোবাসার আমার প্রিয় সহধর্মিণী স্নিগ্ধার প্রতি, কারণ ভীষণ মায়া ভালোবাসায় স্নিগ্ধা আমার সংসারটা সাজিয়েছে।’

আমিন খান বর্তমানে অভিনয় থেকে অনেকটা দূরে আছেন। তিনি দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ভালো গল্প পেলে এখনো সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে এ তারকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১১

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৩

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৪

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৫

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১৮

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

২০
X