রাজু আহমেদ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০১:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ

জমজমাট শুটিং হাউস আসছে ‘দূরে দাঁড়িয়ে’

জমজমাট শুটিং হাউস আসছে ‘দূরে দাঁড়িয়ে’

গত কিছুদিন ধরেই নাটক ইন্ডাস্ট্রি যেন থমকে ছিল। শুটিং সেট থেকে শুরু করে প্রোডাকশন হাউস—সবখানে নীরবতা। তবে দুই মাসের বিরতির পর আবারও জমজমাট হয়ে উঠছে ছোট পর্দার অ্যাকশন কাটের দুনিয়া। এরই ধারাবাহিকতায় পরিচালক সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করছেন ‘দূরে দাঁড়িয়ে’ শিরোনামে নাটক। যাতে দেখা যাবে ভিন্নধর্মী এক প্রেমের গল্প।

এই নাটকের গল্পে অভিনয় করছেন আশরাফ সুপ্ত ও স্বপ্নিল সাথী। তাদের সঙ্গে রয়েছেন রিমু রেজা খন্দকার, আঁখি আক্তারসহ আরও অনেকে। নাটকটি রোমান্টিক ঘরানার, যেখানে প্রেমের জটিলতা ও সম্পর্কের খারাপ পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। পরিচালক সম্রাট জাহাঙ্গীর নাটকের বিষয়বস্তু নিয়ে বলেন, ‘এটি বাস্তব জীবন থেকে উঠে আসা গল্প। মেস বাসায় থাকতেই তিনি এমন কিছু ঘটনা জানতে পারেন, যা তাকে এই নাটক নির্মাণে অনুপ্রাণিত করেছে।

নিজের চরিত্র নিয়ে আশরাফ সুপ্ত বললেন, ‘নাটকে ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। প্রেমিকার বিয়ে নিয়ে বেশ খারাপ অবস্থা তৈরি হয়। ডিপ্রেশনে চলে যায় নায়ক। এরপর তার সঙ্গে নানা ঘটনা ঘটে। মুখোমুখি হতে হয় জীবন যুদ্ধের। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আশা করি দর্শকদের গল্প ভালো লাগবে।’

অন্যদিকে স্বপ্নিল সাথী বললেন, ‘দূরে দাঁড়িয়ে’ নাটকটি প্রেম ও দুঃখের মিশেলে তৈরি হচ্ছে। এতে নায়কের সঙ্গে আমার দারুণ প্রেমের ক্যামেস্ট্রি দেখানো হবে।

আর সাথীর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছেন আঁখি আক্তার। অন্যদিকে সাথীর বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন রিমু রেজা খন্দকার। তিনি বলেন, ‘এই প্রেমের গল্প মূলত তিনটি চরিত্র নিয়েই এগিয়েছে। এখানে আমি একজন ডমিনেটিং বড় বোনের চরিত্রে অভিনয় করছি।’

সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।

এ ছাড়া উত্তরার বিভিন্ন শুটিং লোকেশন ঘুরে দেখা যায়, নাটকের কাজ আগের তুলনায় অনেক বেড়েছে। রাত-দিন এক করে অনেক নির্মাতাই কাজ করছেন নতুন নাটকের।

‘দূরে দাঁড়িয়ে’ নাটকটি নির্মাণ করছেন সম্রাট জাহাঙ্গীর। শুটিং নিয়ে ব্যস্ত এই নির্মাতা কালবেলাকে বলেন, ‘আবারও নতুন করে নাটক ইন্ডাস্ট্রি ব্যস্ত হতে শুরু করেছে। নিয়মিত কাজ হচ্ছে শুটিং হাউসগুলোতে। দিন-রাত জমজমাট থাকছে নাটকপাড়া, যা আমাদের আনন্দিত করছে।’ ‘দূরে দাঁড়িয়ে’ নাটকটি ফিল্ম ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। কবে নাগাদ এটি মুক্তি পাবে, তা এখনো জানাননি নির্মাতা সম্রাট জাহাঙ্গীর। তবে শিগগিরই প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হবে বলেও জানান এই নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

কনডেম সেলে কেমন আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই মিন্নি

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১০

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

১১

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১২

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

১৩

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

১৪

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

১৫

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

১৭

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১৮

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১৯

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

২০
X