বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০১:৪২ পিএম
প্রিন্ট সংস্করণ

অপেক্ষায় পরীর নতুন অধ্যায়

‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। ছবি: সংগৃহীত
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিয়মিত কঠোর পরিশ্রম করেন তিনি। নতুন নতুন চরিত্রে নিজেকে উজাড় করে দিতে একটুও কার্পণ্য করেন না এই নায়িকা। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে ওয়েব সিরিজে। শিরোনাম ‘রঙিলা কিতাব’। এটি মুক্তি পাবে হইচই বাংলায়।

অনম বিশ্বাস পরিচালিত সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। এতে প্রধান চরিত্রে অভিনয় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। প্রকাশ পেয়েছে এর অফিসিয়াল পোস্টারও।

ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ নিয়ে পরী কালবেলাকে বলেন, ‘জীবনের সব ক্ষেত্রেই প্রথম কিছুর প্রতি আমাদের অন্যরকম এক ভালো লাগা থাকে। আমারও তেমন রয়েছে। তাই ‘রঙিলা কিতাব’ আমার কাছে খুবই স্পেশাল একটি কাজ। এমন একটি কাজের জন্য আমাকে যারা বিবেচনা করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। গল্পটি হাতে আশার পর থেকেই আমি নিজেকে প্রস্তুত করতে সর্বোচ্চ পরিশ্রম করি। এরপর শুটিং শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। কারণ গল্পনির্ভর কাজে নিজেকে ফুটিয়ে তোলার অনেক সুযোগ থাকে। সেই সুযোগটি আমি কাজে লাগাতে চেয়েছি। বাকিটা এখন দর্শকদের হাতে। তাদের ভালো লাগলেই আমাদের সবার কঠোর পরিশ্রম সার্থক হবে।’

এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করা পরী স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন। চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। এখন দর্শকদের ভালোবাসার অপেক্ষায় এই নায়িকা।

এদিকে কলকাতায় অভিষেকের অপেক্ষায় পরী। শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হবে পরীর। সিনেমাটিতে তার চরিত্রের নাম ‘লাবণ্য’।

দেবরাজ সিনহা পরিচালিত সিনেমাটিতে পরী ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার, শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X