তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

অ্যাকুস্টিক নাইটে পুতুল-রেজা

অ্যাকুস্টিক নাইটে পুতুল-রেজা

রাজধানীর কারওয়ান বাজারের ট্রেড সেন্টারে ৯ নভেম্বর একসঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী পুতুল ও তার স্বামী গায়ক, সুরকার ও সংগীত পরিচালক সৈয়দ রেজা আলী। টিকিটের বিনিময়ে এদিন উপস্থিত শ্রোতা দর্শককে গান গেয়ে শোনাবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন এ দম্পতি। পুতুল-রেজা জানান, এবারই প্রথম তারা দুজন একসঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করতে যাচ্ছেন। যে কারণে দুজনই ভীষণ উচ্ছ্বসিত। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলবে এ সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠান আয়োজন করেছে ‘এনেটনসন নেটওয়ার্ক’। পুতুল বলেন, ‘মূলত এ গানে গানে সন্ধ্যার আয়োজনকে বলা যেতে পারে অ্যাকুস্টিক নাইট। রেজার হাতের স্পর্শে থাকবে গিটার আর আমার হাত স্পর্শ করবে হারমোনিয়াম। যন্ত্রের সঙ্গে আমাদের কণ্ঠে বহমান থাকবে গান। একেবারেই আমাদের স্বর্ণালি সময়ের গানগুলো গাইব। সেইসঙ্গে আমার এবং রেজার মৌলিক গানও থাকবে পরিবেশনায়। মূলত দুজনের সব ধরনের গানই গাওয়ার চেষ্টা থাকবে। থাকবে রবীন্দ্রসংগীত, ফোক এবং আধুনিক গান। বিষয়টি নিয়ে আমরা দুজনই ভীষণ উচ্ছ্বসিত। যদিও এটা টিকিট শো, কিন্তু তারপরও প্রবল আগ্রহ আমরা দেখতে পারছি আগ্রহী দর্শকশ্রোতাদের মধ্যে।

আশা করছি আমাদের জীবনের একটি স্মরণ সন্ধ্যা হয়ে উঠবে ৯ নভেম্বরের সন্ধ্যাটি।’

এমন একটি আয়োজন নিয়ে সৈয়দ রেজা আলীও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘অফিসিয়ালি পুতুল ও আমার এটা প্রথম শো। যে কারণে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত। আমরা চেষ্টা করব এ উচ্ছ্বাস যেন আমাদের পারফরম্যান্সেও থাকে। যেহেতু এ ধরনের আয়োজন আমাদের এবারই প্রথম, তাই যতটা ভালোভাবে গানগুলোতে নিজেদের কণ্ঠে উপস্থাপন করা যায়, সে চেষ্টাই থাকবে। আমার বিশ্বাস, যারা আসবেন তারা একরাশ মুগ্ধতা নিয়ে গন্তব্যে ফিরবেন ইনশাআল্লাহ। তো সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা। পুতুলকে ধন্যবাদ, আমাকে অনুপ্রাণিত করার জন্য। সেইসঙ্গে আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এ দম্পতির একমাত্র কন্যা ‘গীতিলীনা’। ২০২১ সালের ৩ এপ্রিল বিয়ে করেন তারা। রেজার সুরে পুতুলের গাওয়া গানগুলো হচ্ছে ‘বন্ধুরে’, ‘বিষাক্ত সুর’, ‘দূরত্ব’ ও ‘উধাও’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X