কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাণিজ্য মেলায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেলা কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪ দশমিক ২৬ কোটি টাকা।

বহুমুখী পাট পণ্য, ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশিকাঁথা, ফেব্রিক্স ইত্যাদি পণ্যে রপ্তানি আদেশ পাওয়া গেছে। এসব পণ্য আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্কে যাবে।

মেলার আয়োজকরা জানান, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোঁরাসহ) ক্রয়-বিক্রয় হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

প্রসঙ্গত, এবারের মেলায় দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া— এই ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১০

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১১

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১২

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৩

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৪

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৫

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৬

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৭

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৮

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৯

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

২০
X