কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রিন্স মাহমুদ সুরকার

‘পুরস্কার পাওয়াটা চমকের মতো লাগছে’

সুরকার প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত
সুরকার প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত

ঘোষিত হয়েছে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানের জন্য সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ। এটি তার প্রথম জাতীয় পুরস্কার। বললেন নিজের অনুভূতির কথা।

যে কোনো পুরস্কার কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। দায়িত্বটাও বেড়ে যায়। যত দিন সুস্থ থাকি, আরও কাজ করার ইচ্ছা জেগে উঠল। ভালো কাজ করে যাবো- এমন কিছু বাসনা মনের ভেতর গেঁথে গেল আজকের পর থেকে।

২০০৩ সালে ‘কষ্ট’ সিনেমায় যখন জেমসের গাওয়া ‘মা’ গানটি ব্যবহার করা হলো, তখন থেকেই শুনে আসছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যাব। ২০০৯ সালে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমায় লিমনের গাওয়া ‘জেলখানার চিঠি’ গানের বেলাতেও এমন শুনেছিলাম। প্রথম দিকেই আমার নাম আছে, তেমন খবরও পেয়েছিলাম। কিন্তু পুরস্কার আর পাওয়া হয়নি। একটা যন্ত্রণা মনের ভেতরে ঘুণ ধরিয়ে দিয়েছিল।

এবারও ‘প্রিয়তমা’ মুক্তির সময় থেকে শুনছিলাম ‘ঈশ্বর’ গানের জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাব। কিন্তু আগের অভিজ্ঞতার কারণে বিশ্বাস করতে পারছিলাম না। অবশেষে পুরস্কারটি পেলাম। দুই যুগ ধরে ‘না’ শুনে অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এবার পুরস্কার পাওয়াটা চমকের মতো লাগছে। তবে সিনেমায় আপাতত আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছি। কেননা, কিছু কাজ হাতে নেওয়া আছে। সেগুলো অবশ্যই আগে শেষ করব। নিজের কিছু গান করার পরিকল্পনা থেকেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে সময়ের প্রয়োজনে যদি আবার সিনেমায় গান করা লাগে, সেটা তখন দেখা যাবে। আপাতত, আগের কাজগুলোকে মনে প্রাণে ঢেলে সাজাবো।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X