বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৩৯ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার গল্পে জীবনের ছোঁয়া চান রুনা

অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। বিটিভির শিশুদের অনুষ্ঠান ‘সিসিমপুর’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র, ওয়েব ফিল্মসহ বিনোদনের নানান মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন।

রুনা খান ওয়েব ফিল্ম ‘অসময়’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। গল্পে উঠে এসেছিল উচ্চবিত্ত শ্রেণির মানুষের পারিবারিক জীবনের টানাপোড়েন। রুনা বলেন, ‘অসময় আমাকে সুসময় এনে দিয়েছে।’

শুধু পর্দার সামনেই নয়, ব্যক্তিগত জীবনেও ফিটনেস ও সৌন্দর্যের প্রতি তার যত্নশীল মনোভাব তাকে নানাভাবে আলোচনায় রেখেছে। নিজের সৌন্দর্য নিয়ে রুনা খান মজা করে বলেন, ‘চেহারা আল্লাহ নিজের হাতে বানায়, আবার বাবা-মায়েরও একটা বিষয় রয়েছে। তবে চেয়েছি নিজেকে গুছিয়ে সবার সামনে আনতে। সেটিই করেছি মাত্র।’

কাজের ব্যস্ততাপূর্ণ সময়েও রুনা খান বরাবরই তার সহকর্মীদের প্রতি আন্তরিক। ছোট পর্দার সুপরিচিত অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এ অভিনেতার সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে। তবে তার ভালোবাসা শুধু মোশাররফ করিমের জন্যই নয়; প্রতিটি সহশিল্পীর প্রতিও সমান ভালোবাসা রয়েছে বলে জানান তিনি। এ অভিনেত্রী মনে করেন, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর মেধাবী মানুষ রয়েছেন, যাদের সঙ্গে কাজ করতে পারা একটি বিশেষ সুযোগ।

রুনা খানের অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তার মতে, তিনি গল্পনির্ভর চলচ্চিত্রে বিশ্বাস করেন। দর্শক হিসেবে সব ধরনের সিনেমা দেখেন, তবে কাজ করতে চান সেই গল্পগুলোতে, যেখানে জীবনের ছোঁয়া পাওয়া যায়। তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাশের ‘দাফন’।

রুনার এ যাত্রা তার প্রতিভা ও পরিশ্রমেরই প্রমাণ। গল্পনির্ভর চরিত্রে অভিনয়ের জন্য নিজের গভীর মনোযোগ ও সমর্থন তাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে ভক্তরা আশাবাদী। সামনে জাহিদ হাসান পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানান তিনি।

রাজিবুল হোসেনের ‘বালুঘড়ি’র মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু রুনা খানের। সেটি ২০০৬ সালের কথা। এর দুই বছর পর একই পরিচালকের ‘উনাদিত্য’ সিনেমায়ও কাজ করেন তিনি। সে সময় ‘বাথান’ নামেও একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন রুনা। পরবর্তী সময়ে ‘ছিটকিনি’, ‘হালদা’ ও ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X