তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

১০ ব্যান্ডের রক ‘দ্য ক্যাপিটাল’

‘দ্য ক্যাপিটাল’ কনসার্ট: ছবি: সংগৃহীত
‘দ্য ক্যাপিটাল’ কনসার্ট: ছবি: সংগৃহীত

আসছে শীত। শুরু হচ্ছে কনসার্টের মৌসুম। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার ৩০০ ফিটে একটি কনসার্টের আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন। যেখানে দেশসেরা ১০টি ব্যান্ড পারফর্ম করবে। প্রতি বছরই নভেম্বর ও ডিসেম্বর মাসে ঢাকা ও ঢাকার বাইরে শীতের সময় অসংখ্য কনসার্টের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এরই মধ্যে বেশকিছু কনসার্টের খবর পাওয়া গেছে। ‘দ্য ক্যাপিটাল’ শিরোনামের কনসার্ট তার মধ্যে অন্যতম। আয়োজন নিয়ে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের পক্ষে থেকে কালবেলাকে জানানো হয়, এরই মধ্যে তারা আটটি ব্যান্ডের নাম ঘোষণা করেছে। এ ছাড়া দুটি ব্যান্ড শ্রোতাদের জন্য সারপ্রাইজ রাখা হয়েছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে বছরের সবচেয়ে বড় কনসার্ট উপহার পেতে যাচ্ছে দর্শক। কনসার্টে পারফর্মের জন্য এখন পর্যন্ত যেসব ব্যান্ড নিশ্চিত করা হয়েছে—ফিডব্যাক, অ্যাশেজ, শিরোনামহীন, কাকতাল, ওয়ারফেজ, আফটারম্যাথ, আর্বোভাইরাস ও হাইওয়ে।

১৫ নভেম্বর দুপুর ১২টায় গেট খুলে দেওয়া হবে। এরপর কনসার্ট শুরু হবে বিকেল ৩টায়। কনসার্টের প্রবেশমূল্য ধরা হয়েছে দুই ধাপে। জেনারেল টিকিট ৯৯৯ আর ভিআইপি ১৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X