তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ে ফিরলেন রাসেল-নমিরা

অভিনয়ে ফিরলেন রাসেল-নমিরা। ছবি: সংগৃহীত
অভিনয়ে ফিরলেন রাসেল-নমিরা। ছবি: সংগৃহীত

নাট্যাঙ্গনের প্রিয় দুই মুখ ইউসুফ রাসেল ও তাশদিক নমিরা আহমেদ। ব্যক্তিগত কারণে ইউসুফ রাসেল দুই বছর এবং নমিরা চার বছর অভিনয় থেকে দূরে ছিলেন। বিরতির পর তারা দুজন আবারও অভিনয় অঙ্গনে ব্যস্ত হয়ে উঠেছেন।

মুরাদ পারভেজ পরিচালিত প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’তে তারা দুজন আবারও একসঙ্গে অভিনয় করছেন।

অভিনয়ে ফেরা নিয়ে তাশদিক নমিরা আহমেদ বলেন, “মুরাদ পারভেজ আমার পুরোনো ভাই-বন্ধু। তার সঙ্গে আমার কাজের বোঝাপড়া চমৎকার, যে কারণে তার নির্দেশনায় কাজ করতে ভালো লাগে। তিনি ভীষণ যত্ন নিয়ে নাটক নির্মাণ করেন। আমাদের পরিকল্পনা আছে আগামীতে আরও কাজ একসঙ্গে করার। ‘স্মৃতির আল্পনা আঁকি’তে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আমি ভীষণ উপভোগ করছি।”

নতুন কাজ নিয়ে ইউসুফ রাসেল বলেন, ‘দুই বছর ব্যক্তিগত কারণে আমি অভিনয় থেকে দূরে ছিলাম। তবে মঞ্চে ও বিজ্ঞাপনে আমি নিয়মিত ছিলাম। যেহেতু আবারও টিভি নাটকে কাজ শুরু করেছি, আশা করছি এখন থেকে নিয়মিত অভিনয় করব।’

এর আগে মুরাদ পারভেজের পরিচালনায় তারা দুজন ধারাবাহিক নাটক ‘রেডিও জকি’তে জুটি হয়ে কাজ করেছিলেন। আবার লুৎফুন্নাহার মৌসুমীর ‘জয়িতা’ নাটকেও দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১০

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১১

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১২

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৩

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৪

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৫

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৬

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৮

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৯

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

২০
X