তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পিএম
প্রিন্ট সংস্করণ

কিয়ারার নতুন ঝলক

অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেতা রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গেম চেঞ্জার’র ১ মিনিট ২৮ সেকেন্ডের টিজার ও কিয়ারার নতুন লুকের পোস্টার প্রকাশ পেয়েছে। টিজারে রামকে শান্ত এক মানুষ হিসেবে অভিহিত করা হয়। তবে কোনো অন্যায় বা অনিয়ম হলে তার রূপ হয়ে ওঠে ভয়ংকর প্রলয়ংকরী ঝড়ের মতো।

এ ছাড়া প্রকাশিত পোস্টারে কিয়ারা নতুন এক লুকে উপস্থিত হয়েছেন, যা আগের তুলনায় একেবারে ভিন্ন। তার এ নতুন লুকটি সিনেমার থিম ও চরিত্রের গভীরতা পোস্টারে তুলে ধরেছে। যে কারণে ভক্তদের মধ্যে অনেক প্রশ্ন ও কৌতূহল সৃষ্টি করেছে। এমন লুকে এর আগে কোনো সিনেমায় তাকে দেখেনি দর্শক।

প্রকাশিত পোস্টারে কিয়ারাকে আইস ব্লু গাউন পরতে দেখা যায়, যা চোখে পড়ার মতো সূক্ষ্ম ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। ফুল স্লিভড এই ড্রেসটিতে ছিল প্যাডেড শোল্ডার। তবে গাউনটির আকর্ষণীয় স্থান ছিল, এর মাঝখানে থাকা বিশাল কাটআউট, যা অভিনেত্রীকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

২০২৩ সালে বিগ বাজেটের সিনেমা গেম চেঞ্জারে চুক্তিবদ্ধ হন কিয়ারা। এটি পরিচালনা করছেন এস শংকর। এর আগে রাম ও কিয়ারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।

রাম চরণ ও কিয়ারা ছাড়াও গেম চেঞ্জারে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম। এটি নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—কী বললেন স্কালোনি

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

জলঢাকায় ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১০

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১১

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

১২

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

১৩

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১৪

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১৫

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১৬

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৭

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৮

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৯

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

২০
X