তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৪:১১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

কনসার্টে ব্যস্ত অ্যাশেজ

কনসার্টে ব্যস্ত অ্যাশেজ

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। দেশ ও দেশের বাইরে তাদের গানের ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। নিজেদের গান দিয়ে অনেক আগেই শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন জোনায়েদ-বিজয়রা। তাদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, দেশ ও দেশের বাইরে নিয়মিত কনসার্ট করতেও দেখা যায়। সেই ধারাবাহিকতায় ১৫ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় পাঁচটি কনসার্ট করবে দলটি। নিজেদের কনসার্ট ব্যস্ততা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয়। তিনি বলেন, ‘দেশ ও দেশের বাইরে আমাদের অনেক কনসার্ট বেড়েছে। যার যন্য অ্যাশেজ ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় আজ আমাদের এমন ব্যস্ততা। এ মাসে আমাদের (১৫ থেকে ২৩ নভেম্বর) দেশের বিভিন্ন জেলায় পাঁচটি কনসার্ট হবে। এরপর ডিসেম্বরেও রয়েছে স্টেজ শোয়ের ব্যস্ততা। সেই ব্যস্ততা ২০২৫ সালে আরও বৃদ্ধি পাবে।’ কনসার্ট ছাড়াও নতুন গান নিয়ে অ্যাশেজ এখন ব্যস্ত সময় পার করছে।

এ মাসের অ্যাশেজের কনসার্ট: ১৫ নভেম্বর (ঢাকা), ১৬ নভেম্বর (বরিশাল), ১৮ নভেম্বর (পাবনা), ২২ নভেম্বর (নাটোর) ও ২৩ নভেম্বর (বগুড়া)। ২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছাড়পোকা।

অ্যাশেজ ব্যান্ডের সদস্য: জুনায়েদ ইভান (ভোকাল), তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X