তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০২:৫৬ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
প্রিন্ট সংস্করণ

সুখবর দিলেন মেগান ফক্স

সুখবর দিলেন মেগান ফক্স

হলিউড অভিনেত্রী মেগান ফক্স আবারও মা হতে চলেছেন। ভক্তদের এ সুখবরটি অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রামে দিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন মেগান। একটিতে তার বেবি বাম্প, অন্যটিতে প্রেগন্যান্সি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাই।’

মার্কিন র‌্যাপার মেশিন গান কেলির সঙ্গে দাম্পত্য জীবনে প্রথম সন্তানের জন্ম দিতে প্রস্তুত মেগান। এর আগে প্রথম সংসারে তিন সন্তান রয়েছে তার।

২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি। এক বছর আগে এ জুটি বাবা-মা হওয়ার কথা জানিয়েছিল। তবে হঠাৎ মেগানের গর্ভপাত হয়। তবে এবার সুসংবাদ দিলেন অভিনেত্রী।

২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের। তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান। সর্বশেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স।

এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার।

ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিন গান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর ১১ অভিযোগ

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

১০

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১১

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

১২

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

১৩

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

১৪

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

১৫

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

১৬

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১৭

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১৮

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১৯

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

২০
X