তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে স্লামডগ মিলিয়নিয়ারের সিক্যুয়েল (ভিডিও)

স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার একটি দৃশ্যে দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। ছবি: সংগৃহীত
স্লামডগ মিলিয়নিয়ার সিনেমার একটি দৃশ্যে দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। ছবি: সংগৃহীত

নতুনভাবে চালু হওয়া প্রোডাকশন কোম্পানি ব্রিজ৭ স্লামডগ মিলিয়নিয়ারের সিক্যুয়েল ও টিভি স্বত্ব কিনে নিয়েছে।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক এ কোম্পানিটি পরিচালনা করছেন প্রযোজক স্বতী শেঠি এবং অভিজ্ঞ সিএএ এজেন্ট গ্রান্ট কেসম্যান। তারা এ স্বত্বটি কিনেছেন যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি সেলাডর থেকে। এদিকে ২০০৮ সালে সিনেমাটির প্রযোজনা এবং অর্থায়ন করেছিল ব্রিটিশ প্রোডাকশন হাউস ফিল্ম ৪।

ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলেয়নিয়ার সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন দেব প্যাটেল ও ফ্রিদা পিন্টো। সে সময় সিনেমাটি জিতেছিল আটটি অস্কার পুরস্কার, এর মধ্যে সেরা পরিচালক এবং সেরা সিনেমার পুরস্কারও ছিল।

এই চলচ্চিত্রের গল্পটি মুম্বাইয়ের দুই দরিদ্র ছেলে জামাল এবং সেলিমের জীবনকে কেন্দ্র করে। যাদের একটি মেয়ের সঙ্গে পরিচিত হয়, যার নাম লতিকা।

অনিল কাপুরের অভিনীত জনপ্রিয় গেম শো হোস্ট প্রেম কুমারের চরিত্রটি এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল।

কাহিনিটি তাদের জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে চলে, যার মধ্যে রয়েছে ধর্মীয় দাঙ্গায় তাদের মায়ের মৃত্যু এবং দারিদ্র্য কাটিয়ে ওঠার সংগ্রাম।

সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল জামালের ‘হু ওয়ান্টাস টু বি অ্যা মিলিয়নিয়ার’ গেম শোতে অংশগ্রহণ করা, যেখানে সে ২৫ মিলিয়ন রুপি জিতে নেয় এবং তার এই জয় ছবিতে লাখ লাখ মানুষের অনুপ্রেরণা হয়ে ওঠে।

স্বতী শেঠি এবং গ্রান্ট কেসম্যান একটি যৌথ বিবৃতিতে বলেছেন, ‘কিছু গল্প সারা জীবন আমাদের মনে থাকে, স্লামডগ মিলিয়নিয়ার তেমনই একটি গল্প যেটা ভুলে যাওয়ার নয়। এটা সেই ধরনের গল্প, যা বিনোদনকে গভীর মানবিক অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে।’

এদিকে সেলাডর ব্রিজ৭-এর সঙ্গে মিলে ‘স্লামডগ মিলিয়নিয়ার’র সিক্যুয়েলের কাজ শুরু করতে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১০

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১১

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১২

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

১৫

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১৬

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১৭

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৯

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

২০
X