তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:০১ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ এএম
প্রিন্ট সংস্করণ

বিজয়ের মান্দানা বন্দনা

অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত
অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

ভারতে এখন চলছে ‘পুষ্পা ২’-এর ঝড়। এতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন রাশমিকা মান্দানা। এরই মধ্যে এ অভিনেত্রী ভক্তদের চমকে দিয়ে সুখবর দিলেন নতুন সিনেমার। যার টিজারও হয়েছে প্রকাশ।

রাশমিকা অভিনীত নতুন এ ফিচার ফিল্মের নাম ‘দ্য গার্লফ্রেন্ড’। এ টিজারে রাশমিকার কলেজ জীবনের প্রেমের কাহিনি উঠে এসেছে। গল্পটি ভালোবাসার হলেও এতে থাকবে রহস্যে ঘেরা।

এদিকে রাশমিকার নতুন এ ফিল্মের প্রকাশিত টিজারটি শেয়ার করে উচ্ছ্বসিত অভিনেতা বিজয় দেবরাকোন্ডা। রাশমিকা মান্দানার প্রশংসা করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাশমিকা অনেক বড় বড় অভিনেতার জন্য সৌভাগ্যের। কারণ তিনি অনেক তারকার সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে সফলতা অর্জন করেছেন। একজন অভিনেত্রী, পারফরমার এবং তারকা হিসেবে সে অনেক বড় একটি অবস্থানে গেছে, কিন্তু রাশমিকা স্বভাবে সেই একই রকম রয়েছে, যাকে আমি আট বছর আগে সিনেমার সেটে দেখেছিলাম।’ রাশমিকা মান্দানা এখন ‘দ্য গার্লফ্রেন্ড’ ফিচার ফিল্মের মুক্তির জন্য প্রস্তুত। রাহুল রবিন্দ্রন পরিচালিত এই ফিল্মে রাশমিকার পাশাপাশি অভিনয় করেছেন রাও রমেশ, রহিনীসহ আরও অনেকে এবং ছবিটির বিশেষ চরিত্রে অভিনয় করবেন আনু ইমানুয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১০

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১১

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১২

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৩

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৪

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৫

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৭

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৮

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

২০
X