তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

শাকিলার নতুন

শাকিলার নতুন

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন। মিউজিক ভিডিওর মডেল হিসেবে পরিচিতি পান এই সুন্দরী। তবে নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। চলতি বছর খুব একটা বেশি কাজ করেননি শাকিলা। বছর শেষে বড় আয়োজনে একটি মিউজিক ভিডিওর শুটিং করলেন। এফডিসিতে সেট ফেলে ‘সখী’ শিরোনামে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।

মোহাম্মদ আলীর লেখা ও আলভী আল বেরুনীর সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও কর্ণিলা। আর সখী গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা। এ ব্যাপারে শাকিলা পারভীন বলেন, ‘চলতি বছরে বেশি কাজ করা হয়নি। আমার বাবা একটু অসুস্থ। তাকে অনেক সময় দিতে হচ্ছে। তা ছাড়া মাঝে বেশ কয়েক মাস কাজ তো এমনিতেই বন্ধ ছিল। তবে সামছুল হুদা ভাইয়ের কাজের প্রতি আমার আস্থা আছে। তিনি মিউজিক ভিডিও নির্মাণে একজন বিচক্ষণ নির্মাতা। ভীষণ গুছিয়ে কাজ করেন।

পুরো ইউনিট ভীষণ আন্তরিক। সহজভাবে বলতে গেলে, সামছু ভাই ভীষণ আন্তরিকতা নিয়ে শিল্পীদের সঙ্গে ভীষণ বিনয়ী থেকে কাজ আদায় করে নেন। সখী গানটির মিউজিক ভিডিওর গল্প এবং নির্মাণশৈলী আমার কাছে ভালো লেগেছে। গানটিও চমৎকার। আশা করছি, গানটি প্রকাশ পেলে শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’ শাকিলা অভিনীত সর্বশেষ নাটক আলমগীর সাগরের ‘ফকির’ ও মামুন অর রশীদের ‘বউ বদল’। ২০১৮ সালের জুলাই মাসে ইউটিউবে মাহদি সুলতানের গাওয়া ‘তোর মনপাড়ায়’ গানটির মিউজিক ভিডিওর মডেল হয়ে ব্যাপক আলোচনায় আসেন শাকিলা।

এই গানটি এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির কথা ও সুর ছিল জিসান খান শুভর।

শাকিলা এর আগে ‘সেরাকণ্ঠ’খ্যাত শিল্পী রনির ‘দিলে মারলি ঝাটকা’ গানের মডেল হয়েছিলেন ইমতু রাতিশের সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১০

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১১

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১২

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৩

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৪

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

১৫

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

১৬

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১৭

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১৮

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১৯

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

২০
X