বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

সার্কাসিয়ানদের জন্য ১৬টি গান আসছে মহাশ্মশান

সোনার বাংলা সার্কাস ব্যান্ড। ছবি: সংগৃহীত
সোনার বাংলা সার্কাস ব্যান্ড। ছবি: সংগৃহীত

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম সোনার বাংলা সার্কাস। পাঁচ সদস্য নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে দলটি। এরপর গানের ধরন ও শ্রোতাদের ভালোবাসায় অল্প সময়ের মধ্যেই চলে আসে জনপ্রিয়তা। বাড়তে থাকে তাদের শ্রোতা। যাদের কথা মাথায় রেখে ২০২০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করে রিপন-শাকিলরা। এর পরের গল্প শুধুই ছুটে চলার।

পাঁচ বছর পর এবার ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। নাম ‘মহাশ্মশান’। যার কাজ শুরু হয় বছর দুয়েক আগে। এখন কাজ একেবারেই শেষ প্রান্তে। ২০২৫ সালের মার্চ-এপ্রিলে বেশকিছু ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য অ্যালবামটি প্রকাশ করা হবে বলে কালবেলাকে নিশ্চিত করেন ব্যান্ডের এসিস্ট্যান্ট ম্যানেজার সায়ন্তন মল্লিক।

নতুন এই অ্যালবাম নিয়ে সোনার বাংলা সার্কাসের শ্রোতারা যেমন উচ্ছ্বসিত, তেমনি ব্যান্ডটির প্রত্যাশাও কম নয়। এ নিয়ে কালবেলাকে সায়ন্তন মল্লিক বলেন, ‘প্রচুর ব্যস্ততা যাচ্ছে ব্যান্ডের। দ্রুতই আসছে আমাদের দ্বিতীয় অ্যালবাম ‘মহাশ্মশান’। এর রেকর্ডিং শেষ, মিক্সিংয়ের কাজ চলছে পুরোদমে। এই অ্যালবাম বাংলা রককে একেবারেই নতুন কিছু দিতে যাচ্ছে। এটা নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। আর আমরা এমনভাবে অ্যালবামটা রিলিজ দিতে চলেছি, মানে গোটা ব্যাপারটা (অ্যালবাম লঞ্চিং ইভেন্ট, সলো কনসার্ট কিংবা ওয়েবসাইট) যা ঘটাতে চাচ্ছি, সেটা এক কথায় বলতে গেলে নতুন কনসেপ্ট, এক্সপেরিমেন্ট। তাই আমরা আশাবাদী। এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

এদিকে সোনার বাংলা সার্কাস তাদের শ্রোতাদের জন্য ২০২২ সালের জানুয়ারি থেকে ‘হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে সলো কনসার্ট শুরু করেছিল, যা এখনো চলমান। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় দলটি তাদের একক কনসার্ট করেছে। তবে নতুন অ্যালবাম প্রকাশের পর থেমে যাবে ‘হায়েনা এক্সপ্রেস’। শুরু হবে নতুন শিরোনামে কনসার্ট।

সোনার বাংলা সার্কাসের বিদেশেও ভক্তশ্রেণি তৈরি হয়েছে। যার সুবাদে পার্শ্ববর্তী দেশ ভারতে এরই মধ্যে কনসার্ট করেছে দলটি।

সোনার বাংলা সার্কাসের সদস্য: প্রবর রিপন (ভোকাল), সেঠ পান্ডুরঙ্গা ব্লামবার্গ (ইলেকট্রিক গিটার), শাকিল হক (বেজ, গিটার), স্বাদ চৌধুরী (কিবোর্ড), হাসিন আরিয়ান (ড্রামাস)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১০

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১১

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১২

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৩

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৪

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৫

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৭

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৮

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৯

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

২০
X