তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৬ এএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

বনলতা সেনের অপেক্ষায় নাবিলা

বনলতা সেনের অপেক্ষায় নাবিলা। ছবি: সংগৃহীত
বনলতা সেনের অপেক্ষায় নাবিলা। ছবি: সংগৃহীত

মাসুমা রহমান নাবিলা। একজন বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬-এ টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর তাকে বেশকিছু বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা যায়। তারপর ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নাবিলা অভিনয় করেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। এরপর সবশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় দেখা যায়।

নাবিলা বর্তমানে দেশের দুটি বেসরকারি টেলিভিশনে উপস্থাপনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে তিনি অপেক্ষায় আছেন ‘বনলতা সেন’ ছবি নিয়ে, যেটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল।

এ নিয়ে নাবিলা বলেন, ‘সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনো তাই। তবে এর মাঝে আমি একটি সিনেমার কাজ শেষ করেছি। সিনেমার নাম ‘বনলতা সেন’। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। আমার খুব পছন্দের একটি কাজ। আমি যতটা জানি সিনেমাটি এ বছরের প্রথমভাগে মুক্তি পাবে। তাই বনলতা সেনের অপেক্ষায় আছি।’ বনলতা সেন ছবির শুটিং শেষ হয়েছে।

২০২৩ সালের শুরুর দিকে নাবিলা অভিনীত এই ছবিটির শুটিং শুরু হয়। ‘বনলতা সেন’ ছবিটি ২০২১-২২ সালের সরকারি অনুদান পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X