রাজু আহমেদ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

মাসুমা রহমান নাবিলা। ছবি : সংগৃহীত
মাসুমা রহমান নাবিলা। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা আসছেন নতুন ওয়েব সিরিজ ‘আকা’ নিয়ে। সিরিজটির ট্রেলার উন্মোচন হলো গত ২৫ আগস্ট বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে। অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা ও সহ-অভিনেতা–পরিচালককে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

শুরু থেকেই ভিকি জাহেদের কাজের ভক্ত ছিলেন নাবিলা। অভিনেত্রী বলেন ‘ভিকি জাহেদের নাম শুনে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। ওনার সঙ্গে প্রথমবার মিটিংয়ে বসে অবাক হয়েছিলাম। ভিকি ভাইকে সামনাসামনি খুব শান্ত, হাসিখুশি আর পজিটিভ মেজাজের মানুষ মনে হয়েছে। অথচ উনার মাথা থেকে কীভাবে এত ব্লাডশেড, সাইকো থ্রিলার ধরনের গল্প বের হয়, সেটা নিয়ে আমি বারবার প্রশ্ন করছিলাম।’

পরিচালক ভিকি জাহেদের কাজের ধরন নিয়েও প্রশংসা করেন তিনি। ‘উনি প্রচণ্ড পজিটিভ মাইন্ডের মানুষ। শুটিংয়ে যা-ই হোক না কেন, তিনি খুব ঠান্ডা মাথায় থাকেন। অন্য পরিচালকদের মতো কখনো ভয়েস তোলেন না। সবচেয়ে বড় কথা, নিশো ভাইয়ের মতো একজনকে উনি দারুণভাবে হ্যান্ডেল করেন। আমার মনে হয়, ভিকি ভাই ছাড়া হয়তো এটা সম্ভব না।’

সহ-অভিনেতা আফরান নিশোকে নিয়ে নাবিলার মন্তব্য ছিল আবেগঘন। ‘প্রায় চার বছর পর নিশো ভাইয়ের সঙ্গে কাজ করলাম। এর আগে একটা নাটকে একসঙ্গে ছিলাম। উনি এখনো আগের মতোই আন্তরিক। কাজের ফাঁকে ফাঁকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, আর আমি ভালো শ্রোতা হিসেবে শুনে যাই। সহ-অভিনেতা হিসেবে ভীষণ আন্তরিক, আর অভিনেতা হিসেবে তো নতুন করে বলার কিছু নেই। দীর্ঘদিন একসঙ্গে কাজ করে ওনার কাজের ধরন বোঝার সুযোগ পেয়েছি। তিনি দুর্দান্ত একজন অভিনেতা।’

শেষে সিরিজটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান নাবিলা। ‘আমাদের কাজটা আরও আগে বের হওয়ার কথা ছিল। তবে অবশেষে বের হচ্ছে বলে আমি খুশি। আশা করি, ৪ সেপ্টেম্বর ‘আকা’ মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

১০

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১১

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১২

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১৩

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৪

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৫

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৬

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৭

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৮

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

২০
X