মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৩:৩৭ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
প্রিন্ট সংস্করণ

ভয়ংকর অভিজ্ঞতার শিকার নিঝুম

ভয়ংকর অভিজ্ঞতার শিকার নিঝুম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো নিরাপত্তাহীনতার ভয় কাটেনি সাধারণ মানুষের। এর মধ্যে এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে এ প্রজন্মের চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে। নিজেকে রক্ষা করতে রীতিমতো মৃত্যুঝুঁকি নিতে হয়েছে তাকে। এমন অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নিজের ফেসবুকে। এরপর কথা বলেন কালবেলার সঙ্গে।

নায়িকা নিঝুম বলেন, “আমি বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার জন্য উবার কল করি মঙ্গলবার (২১ জানুয়ারি)। পরে উবারচালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। এরপর তার কাছে জানতে চাই আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এরপর তিনি আমাকে বলেন, ‘আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন।’ আমি দেখছিলাম রাস্তা ফাঁকা থাকার পরও সে গুলশান রোডে ঢুকে পড়ে। তখন প্রায় ৮০ থেকে ১০০ স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগলে আমি তাকে বলি নামিয়ে দিতে। তখন সে আমাকে বলে, ‘চুপ থাক, কোনো কথা বলবি না’। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করি। কিন্তু কারও কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে লাফিয়ে নেমে যাই।” এ ঘটনায় নায়িকা একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১২৩৭। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান রুবিনা।

প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনেদুপুরেও কি আমরা নিরাপত্তা পাব না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত?’

উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম। এরপর ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X