তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫৭ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২:১৩ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন সিনেমায় মেধা শঙ্কর

নতুন সিনেমায় মেধা শঙ্কর

‘টুয়েলফথ ফেল’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অভিনেত্রী মেধা শঙ্কর আবারও ফিরছেন বড় পর্দায়। অভিনয় দক্ষতা দিয়ে প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেছেন মেধা। এবার লক্ষণ উতেকরের পরিচালনায় একটি নতুন কমেডি সিনেমায় অভিনয় করতে চলেছেন এই সুন্দরী। খবর: ফিল্ম ফেয়ার ডট কম

নতুন এই ছবির নাম ও কাহিনির বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। তবে জানা যায়, ছবিটিতে মেধার বিপরীতে অভিনয় করেছেন সানি কৌশল। রাজস্থানের বিকানেরে প্রায় দুই মাস ধরে চলেছে ছবির শুটিং এবং মেধা এই সপ্তাহের শুরুতেই তার অংশের শুটিং সম্পন্ন করেছেন।

এই চলচ্চিত্রটি মেধার ক্যারিয়ারে নতুন এক মাত্রা যোগ করতে চলেছে বলে ধারণা করছেন সিনে-বিশ্লেষকরা। আগের সিনেমার তুলনায় এবার তিনি একেবারে নতুন ও আধুনিক চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটিতে তার শহুরে লুক ও অভিনয়ের নতুন দিক দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘টুয়েলফথ ফেল’ সিনেমায় বিক্রান্ত ম্যাসির সঙ্গে অভিনয় করেছিলেন মেধা শঙ্কর। ২০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করে। এবার নতুন সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের মুগ্ধ করার অপেক্ষায় মেধা শঙ্কর। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার নতুন এই ছবির জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১১

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১২

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৩

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৪

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৫

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৬

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১৭

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১৮

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৯

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

২০
X