বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভক্তদের জন্য বিশেষ পরিকল্পনা করছেন ‘কানতারা’ অভিনেতা 

ঋষভ শেঠি I ছবি : সংগৃহীত
ঋষভ শেঠি I ছবি : সংগৃহীত

খলনায়ক হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করলেও খুব অল্প সময়েই কন্নড় সিনেমায় নিজের জায়গা শক্ত করে নেন ঋষভ শেঠি। অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নাম লিখিয়ে একের পর এক ব্যতিক্রমী কাজ উপহার দিয়ে আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী সৃজনশীল ব্যক্তিত্ব। ৬টি সিনেমা নির্মাণ করে এরই মধ্যে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছেন এই বহুমুখী প্রতিভা।

ঋষভ শেঠি নির্মিত কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। মাত্র ১৬ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবি বিশ্বব্যাপী আয় করে ৪০০ কোটি রুপির বেশি। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসায়ও ভাসে ‘কানতারা’।

এই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয় সিনেমাটির প্রিকুয়েল ‘কানতারা : লিজেন্ড—চ্যাপ্টার ওয়ান’। হোম্বেল ফিল্মস প্রযোজিত ছবিটি চলতি বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং মুক্তির পরপরই নতুন ইতিহাস গড়ে। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে আয় করে ৮৫২ কোটি রুপিরও বেশি।

‘কানতারা : লিজেন্ড—চ্যাপ্টার ওয়ান’-এর ঐতিহাসিক সাফল্যের পর ঋষভ শেঠি নিজেকে প্যান-ইন্ডিয়া ফেনোমেনন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় সংস্কৃতি ও লোকজ শিকড়ে প্রোথিত গল্প বলার ভিন্নধর্মী ভঙ্গিকে নতুনভাবে সংজ্ঞায়িত করে তিনি বর্তমান প্রজন্মের অন্যতম বড় অভিনেতা-লেখক-পরিচালক ও সুপারস্টারে পরিণত হয়েছেন। বিশ্বব্যাপী জনপ্রিয়তাও ছুঁয়েছে নতুন উচ্চতায়।

সব মিলিয়ে চলতি বছরটি ছিল ঋষভ শেঠির ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। এবার নতুন বছরের পরিকল্পনার কথা জানালেন তিনি। ঋষভ শেঠি বলেন, ‘আগামী বছরে কাজের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনব। আমি শুটিং করব, তবে এবার একজন অভিনেতা হিসেবে। আপাতত কোনো সিনেমা পরিচালনার পরিকল্পনা নেই।’

তিনি জানান, তার পরবর্তী সিনেমা ‘জয় হনুমান’, যা পরিচালনা করবেন প্রশান্ত ভার্মা। পাশাপাশি নতুন বছরেই আসছে আরও বড় চমক। ঋষভ শেঠি বলেন, ‘আগামী বছর আমি আমার নতুন প্রজেক্টের লেখালেখি শুরু করব এবং প্রি-প্রোডাকশনের কাজ এগিয়ে নেব। আমার ভক্তদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি। ২০২৬ সালে বড় একটি ঘোষণা দেব।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X