তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৬ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রথমবার একসঙ্গে তৌসিফ মাহবুব-পড়শী

প্রথমবার একসঙ্গে তৌসিফ মাহবুব-পড়শী। ছবি: সংগৃহীত
প্রথমবার একসঙ্গে তৌসিফ মাহবুব-পড়শী। ছবি: সংগৃহীত

আসন্ন ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে নাটক ‘মনেরই রঙে রাঙিয়ে’। কে এম সোহাগ রানার পরিচালনায় এ নাটকের শুটিং হয়েছে সিলেটের জাফলংয়ে। কনকনে ঠান্ডায় টানা পাঁচ দিন সেখানকার মনোমুগ্ধকর পরিবেশে দৃশ্য ধারণ করা হয়। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়ে জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও গায়িকা পড়শী।

এদিকে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধা নিয়ে তৌসিফ বলেন, ‘কাজটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। কারণ গল্প এবং লোকেশন দুটিই চমৎকার। আর পড়শীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সব মিলিয়ে ভালো একটি অভিজ্ঞতা হয়েছে। নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী। এ ছাড়া এবারের ভালোবাসা দিবসে আমার আরও কয়েকটি নাটক আসছে। সবাইকে দেখার অনুরোধ রইল।’

তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে পড়শী বলেন, “আমি তৌসিফ ভাইয়ার অভিনয়ের ভক্ত। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তিনি খুবই গুছিয়ে কাজ করেন। আর এ নাটকে মজার একটা ব্যাপার হচ্ছে, আমার সঙ্গে অনেকেরই এটি প্রথম কাজ হয়েছে। তাই আমি খুবই আনন্দিত। সবাইকে ‘মনেরই রঙে রাঙিয়ে’ দেখার অনুরোধ রইল। এতে আমি শুধু অভিনয় নয়, গানও গেয়েছি।”

তৌসিফ-পড়শী ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন এম এন ইউ রাজু, মাহমুদুল ইসলাম মিঠু, সাদনিমাসহ অনেকে। নাটকটির চিত্রগ্রহণ করছেন ফুয়াদ বিন আলমগীর। ভালোবাসা দিবসে নাটকটি দেশের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

১০

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১১

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১২

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১৩

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৪

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৫

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৬

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৭

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৮

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৯

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

২০
X