বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

তৌসিফের নায়িকা মিস ওয়ার্ল্ড নীলা, পর্দায় আসছে নতুন জুটি

তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা I ছবি : সংগৃহীত
তৌসিফ মাহবুব ও শাম্মি ইসলাম নীলা I ছবি : সংগৃহীত

ছোট পর্দায় তৌসিফ মাহবুব মানেই রোমান্টিক গল্পের নির্ভরযোগ্য নাম। তিশা কিংবা সাবিলা নূরের সঙ্গে তার জুটি দর্শকদের বহু হিট নাটক উপহার দিয়েছে। তবে পুরোনো রসায়ন ভেঙে এবার তিনি হাজির হচ্ছেন একেবারে নতুন চমক নিয়ে। তৌসিফের হাত ধরেই এবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা।

হাসিব রাখি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’-এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধলেন তারা। এক দশকের ক্যারিয়ারে বহু নায়িকার সঙ্গে কাজ করলেও তৌসিফ এবার বাজি ধরেছেন সুন্দরীর মুকুটজয়ী নীলার ওপর। এর আগে তৌসিফের ‘লাভ সাব’ নাটকে ছোট্ট একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল নীলাকে। তবে এবার আর অতিথি চরিত্রে নয়, ‘ফার্স্ট লাভ’-এর মাধ্যমে নায়িকা হিসেবেই পর্দায় আসছেন তিনি।

নতুন এই জুটি প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘অনেক দিন ধরেই দর্শকেরা চাইছিলেন নতুন জুটি নিয়ে কাজ করি। আমার একটি নাটকে নীলা ক্যামিও চরিত্র করেছিলেন, তখন তার মধ্যে পটেনশিয়াল কিছু দেখেছিলাম। এরপর যখন কথা হলো, দেখলাম সে ভীষণ আগ্রহী এবং ডেডিকেটেড। তারপরই কাজটা হয়ে গেল।’

অন্যদিকে সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা শাম্মি ইসলাম নীলা নিজেকে ‘মডেল’র চেয়ে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি বলেন, “বিউটি পেজেন্ট থেকে বের হয়ে বেশ কিছু ফটোশুট ও বিজ্ঞাপনে কাজ করেছি। ভালো সুযোগের অপেক্ষায় ছিলাম। তৌসিফ ভাইয়ার মাধ্যমে যখন ‘ফার্স্ট লাভ’-এর গল্পটা পেলাম, চরিত্রটা পছন্দ হলো, তখন আর না করিনি।”

সহশিল্পী হিসেবে তৌসিফের প্রশংসায় পঞ্চমুখ নীলা। তিনি জানান, আগে থেকেই পরিচয় থাকায় এবং তৌসিফ ভীষণ সাপোর্টিভ হওয়ায় কাজটা তার জন্য সহজ হয়েছে। রিহার্সেল থেকে শুটিং—সব ক্ষেত্রে তৌসিফ তাকে গাইড করেছেন।

নীলাকে নিয়ে তৌসিফও বেশ আশাবাদী। তিনি বলেন, ‘ওর মধ্যে পটেনশিয়ালিটি আছে। নিজের গুণটা সঠিকভাবে কাজে লাগাতে পারলে ও অনেক দূর যাবে।’

দর্শকরা এই জুটিকে কীভাবে গ্রহণ করেন, তার ওপর নির্ভর করছে তাদের পরবর্তী কাজ। যদিও নীলা জানিয়েছেন, নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে এরই মধ্যে কথাবার্তা চলছে। ব্যক্তিগতভাবে নীলার পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন আফরান নিশো, শাকিব খান, অপূর্ব ও জোভান।

ইতোমধ্যে ‘ফার্স্ট লাভ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। আগামী ২৭ নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১০

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১১

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১২

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৩

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

১৫

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১৬

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১৮

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৯

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

২০
X