তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ এএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া

ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া

দুই বাংলার অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছিলেন তিনি। সেখানে সেকেন্ড ক্লাস পান।

চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন এ নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই।

অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে।

উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া। এরপর যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ সুন্দরী।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। জ্বীন টুর মতো জ্বীন থ্রির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও কোন কোন শিল্পী অভিনয় করছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X