তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

বিশ্বখ্যাতদের কাতারে শুভ

বিশ্বখ্যাতদের কাতারে শুভ

আমেরকিার গিটার ইফেক্ট ইউনিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার প্যাডেলস’র অফিসিয়াল শিল্পীর স্বীকৃতি পেলেন বাংলাদেশি ব্যান্ড ভাইকিংস’র লিড গিটারিস্ট ফারুক হোসেন। যিনি শুভ নামেই বেশি পরিচিত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ এশিয়ার প্রথম সংগীতশিল্পী হিসেবে ওয়াম্পলার প্যাডেলস’র এই অফিসিয়াল স্বীকৃতি পেলেন বাংলাদেশের এই গিটারিস্ট। যা শুধু ফারুকের অসাধারণ সংগীত প্রতিভারই প্রমাণ নয়, আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও তা বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

এ বিষয়ে ফারুক বললেন,“এই স্বীকৃতি শুধুমাত্র আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।”

ওয়াম্পলার প্যাডেলসের অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে ফারুক হোসেন এখন ব্র্যাড পেইসলি, ব্রেন্ট মেসনের মতো বিশ্বখ্যাত গিটারিস্টদের কাতারে যুক্ত হলেন। অনুরাগীদের ভাষ্য, তার হৃদয়গ্রাহী পারফরম্যান্স প্রতিষ্ঠানটির সংগীতশিল্পীদের দক্ষতা বাড়ানোর মূল লক্ষ্যের সঙ্গে পুরোপুরি মানানসই।

আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মার্টিনসভিলে অবস্থিত ওয়াম্পলার প্যাডেলস। ২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড ইতিমধ্যেই ওভারড্রাইভ, ডিস্টর্শন, ফাজ ও মডুলেশন প্যাডেলের জন্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে। উঁচুমানের সাউন্ড আর সৃজনশীল ডিজাইনের জন্য বিশ্বের সেরা গিটারিস্টদের মাঝে ওয়াম্পলার প্যাডেলস একটি নির্ভরযোগ্য নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১০

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

১১

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

১২

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

১৩

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

১৫

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

১৬

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

১৭

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

১৮

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১৯

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

২০
X