তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৭ এএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে হাবিবের ‘পাগল হাওয়া’

আসছে হাবিবের ‘পাগল হাওয়া’

হাবিব ওয়াহিদ। যিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সুরকার, সংগীতশিল্পী এবং সংগীত পরিচালক। তার গান ও সংগীতের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। নিজের শ্রোতাদের জন্য মেধাবী এই মিউজিশিয়ান প্রতি বছরই নতুন নতুন গান প্রকাশ করে থাকেন। এরই ধারাবাহিকতায় ভক্তদের এ বছর নিজের প্রথম গান উপহার দিতে যাচ্ছেন তিনি। শিরোনাম ‘পাগল হাওয়া’।

এই গানের টিউন ও মিউজিক হাবিবের, এর কথা লিখেছেন শ্রাবণ। গানটি নিয়ে কালবেলাকে হাবিব বলেন, ‘‘নতুন বছরে শ্রোতাদের জন্য এটি আমার প্রথম গান। যার শিরোনাম ‘পাগল হাওয়া’। এরই মধ্যে গানের ছোট একটি টিজার প্রকাশ করা হয়েছে। ভালো সাড়া পাচ্ছি। আশা করছি পুরো গান প্রকাশের পর দর্শকের এই ভালোবাসা আরও বেড়ে যাবে। তবে গানটি প্রকাশের তারিখ এখনো নির্ধারণ হয়নি।’’

গানটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে হাবিব আরও বলেন, ‘আমি কাজ নিয়ে কখনো প্রত্যাশা করি না। সবসময় নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি। কারণ মন দিয়ে করলে যে কোনো কাজেরই ফল ভালো হয় বলে আমি বিশ্বাস করি।’

গানের পাশাপাশি হাবিবের স্টেজ শো নিয়েও রয়েছে ব্যস্ততা। তাই আসন্ন ভালোবাসা দিবসে নিজের ব্যস্ততা নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘ভালোবাসা দিবসের দিন আমি কোনো শো রাখিনি। তবে এর আগে ও পরে বেশ কয়েকটি শো আছে, যা নিয়েই ব্যস্ততা থাকবে। এ ছাড়া সামনে ঈদ আসছে, যা নিয়েও পরিকল্পনা রয়েছে। তাই এখন ব্যস্ততার মাঝেই সময় কাটবে।’

সবশেষ ২০২৪-এর শেষে হাবিবের ‘একলা দুনিয়া’ গানটি ইউটিউবে প্রকাশ হয়। এরই মধ্যে এর মিউজিক ভিডিও তিন মিলিয়নের কাছাকাছি দর্শক দেখে ফেলেছে। গানটি প্রযোজনা করেন সঞ্জয়, আর কম্পোজ করেন হাবিব ওয়াহিদ ও মুজা, এর কথা লিখেছেন বাঁধন, মুজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১০

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১১

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৩

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৫

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৬

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৮

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৯

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X