তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

করণ-রায়ানের বিপরীতে দিশা

করণ-রায়ানের বিপরীতে দিশা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি বরাবরই তার মোহনীয় উপস্থিতি এবং সুন্দর হাসি দিয়ে ভক্তদের মনোযোগ আকর্ষণ করেন। বি-টাউনের এই ডিভা তার অনন্য ফ্যাশন সেন্সের জন্যও বেশ পরিচিত। তার এ পরিচিতি তাকে ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেত্রী হিসেবেও বিবেচিত করে। এবার শোনা যাচ্ছে, গায়ক করণ আওজলা এবং ওয়ান রিপাবলিক ব্যান্ডের রায়ান টেডারের সঙ্গে মিলে নতুন একটি গানের কাজ করতে চলেছেন এই সুন্দরী। খবর পিঙ্কভিলার।

গত বুধবার দিশা পাটানি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি শেয়ার করেন। সেই সেলফিতে পাঞ্জাবি গায়ক করণ আওজলা ও রায়ান টেডারকে দেখা যায়। ছবিতে দিশাকে গোলাপি রঙের পোশাক এবং ওড়না পরিহিত অবস্থায় দেখা যায়। আর সেলফিটি তুলেছেন ‘সফটলি’ গানের গায়ক করণ। তবে গানটি কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এদিকে দিশা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করতে চলেছেন। যেখানে অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত ও জ্যাকুলিন ফার্নান্দেজকেও দেখা যাবে।

এর আগে ২০২৪ সালে এ অভিনেত্রী ‘যোদ্ধা’ সিনেমায় লায়লা খালিদ নামের একজন ফ্লাইট অ্যাটেনডেন্টের চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে সিদ্ধার্থ মালহোত্রা ছিলেন মুখ্য ভূমিকায়। এ ছাড়া তিনি ‘কল্কি ২৮৯৮ এ.ডি’ তেলেগু সিনেমায় কাজ করেছেন এবং পরে দক্ষিণী তারকা সুরিয়ার সঙ্গে ‘কঙ্গুভা’ তামিল মহাকাব্যিক ফ্যান্টাসি অ্যাকশন ফিল্মে স্ক্রিন শেয়ার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১০

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১১

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১২

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১৩

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৫

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৭

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৮

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৯

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

২০
X