তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

হরর-কমেডি নিয়ে ব্যস্ত শ্রদ্ধা

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রীর মধ্যে শ্রদ্ধা কাপুর আছেন ওপরের সারিতে। এবার ২০২৫ সালে এই নায়িকার মুক্তি পেতে যাচ্ছে আরও দুটি সিনেমা। যার মধ্যে একটিতে তাকে দেখা যাবে নাগিন চরিত্রে। হরর গল্পে নির্মিত এই সিনেমার নামও ‘নাগিন’, যা নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে তার।

শ্রদ্ধাকে নাগিন হিসেবে পর্দায় হাজির করবেন নির্মাতা নিখিল দ্বিবেদী। এরই মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। এ ছবি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শ্রদ্ধা।

নিখিল জানান, ভারতীয় লোকগাথায় ‘নাগিন’কে নিয়ে নানা গল্পকথা রয়েছে। কখনো বড় পর্দায়, কখনোবা টেলিভিশনে ‘নাগিন’কে দেখেছেন দর্শক। এবার শ্রদ্ধার কাঁধে এ চরিত্রের ভার। এটি একেবারে নতুন গল্প। পুরোনো কোনো ছবির সঙ্গে এর কোনো মিল থাকবে না।

এ সিনেমা শেষ করে শ্রদ্ধা তার নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করবেন। পঙ্কজ পরাশর পরিচালনায় কমেডি ড্রামা ধাঁচের গল্পে শ্রদ্ধাকে একটি চোরের ভূমিকায় দেখা যাবে। এটিও এ বছরে মুক্তির কথা রয়েছে।

এদিকে ‘ওয়ার ২’ সিনেমার আইটেম গানে নাচার কথা রয়েছে শ্রদ্ধার। যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’। বানাচ্ছেন অয়ন মুখার্জি। এতে হৃতিক রোশনের সঙ্গে দ্বৈরথে মেতে উঠবেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শোনা যাচ্ছে, এ সিনেমার একটি আইটেম গানে হৃতিক ও এনটিআরের সঙ্গে নাচতে দেখা যাবে শ্রদ্ধাকে। নায়িকার সঙ্গে নাকি প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কথা বলেননি নির্মাতা ও অভিনেত্রী।

সর্বশেষ অমর কৌশিকের ‘স্ত্রী ২’ সিনেমায় দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। মাত্র ৬০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ভারতের বক্স অফিসে ভেঙে দিয়েছে ‘পাঠান’, ‘জওয়ান’-এর আয়ের রেকর্ডও। ‘স্ত্রী ২’-এর সাফল্যের রেশ ধরেই শ্রদ্ধা জানিয়েছেন, সিনেমাটির তৃতীয় কিস্তি আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১০

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১১

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৫

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৬

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৭

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৮

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৯

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

২০
X