তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০২:৪৪ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

তারকাখ্যাতির পরও পরিচয় দিতে হয় আদাহ শর্মাকে (ভিডিও)

অভিনেত্রী আদাহ শর্মা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী আদাহ শর্মা। ছবি: সংগৃহীত

ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রির প্রতিভাবান একজন অভিনেত্রী আদাহ শর্মা। বলিউডে আত্মপ্রকাশ করার পর ১৯২০, হাসি তো ফাঁসি, দ্য কেরালা স্টোরি, রীতা সান্যাল, সানফ্লাওয়ারসহ বিভিন্ন ভাষায় একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকের হৃদয়। তবে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় মুখ হওয়া সত্ত্বেও, অনেক সময়ই মানুষ তাকে অন্য কারও সঙ্গে গুলিয়ে ফেলে এবং এখনো তাকে দিতে হয় নিজের পরিচয়।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে আদাহ জানান, কীভাবে সঞ্জয় লীলা বানসালি তাকে আনু মালিকের মেয়ে ভেবে ভুল করেছিলেন। অভিনেত্রী জানান, তিনি ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। সেখানে পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে দেখে তার বন্ধুরা তাকে গিয়ে অভিবাদন জানাতে বলেন। তাই তিনি এগিয়ে গিয়ে ‘হাম দিল দে চুকে সানাম’ পরিচালকের সঙ্গে পরিচিত হন। এরপর বানসালি আদাহকে দেখে কিছুক্ষণ ভেবে বলেন, ‘তুমি কি আনু মালিকের মেয়ে আদাহ।’

সে মুহূর্তে অভিনেত্রীর মনে দ্বিধা তৈরি হয়, তিনি তখন ভাবেন যে তিনি কি তার অভিনীত দ্য কেরালা স্টোরি, সানফ্লাওয়ার ও অন্যান্য কাজের কথা বলবেন, নাকি পরিচালকের ভুলটাই মেনে নেবেন? শেষ পর্যন্ত তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়ে হাসিমুখে উত্তর দেন, ‘হ্যাঁ।’

এরপর বানসালি তার ‘বাবা’ আনু মালিক সম্পর্কে জানতে চাইলে আদাহ শুধু উজ্জ্বল হাসি দিয়ে জবাব দেন। এর আগেও এক সাক্ষাৎকারে পরিচালক রাম গোপাল ভার্মা আদাহ শর্মার প্রশংসা করেছিলেন এবং তার অভিনীত ‘দ্য কেরালা স্টোরিকে’ সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছিলেন।

এদিকে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে আদাহ জানান, কীভাবে দ্য কেরালা স্টোরির চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এ সিনেমায় অভিনয়ের আগে ছবিটির পরিচালক তাকে কিছু ক্যারেকটার রেফারেন্স ভিডিও পাঠাতেন, যা তিনি রাতভর মনোযোগ দিয়ে দেখতেন। এরপর তিনি চরিত্রের গভীরে যখন প্রবেশ করতেন তখন বেশ অদ্ভুত সব স্বপ্ন আসত তার।

আদাহকে সবশেষ দেখা যায়, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সুদীপ্ত সেন ও বিপুল অমৃতলাল সেনের পরিচালনায় নির্মিত হিন্দি রাজনৈতিক থ্রিলার বস্তার: দ্য নকশাল স্টোরি ছবিতে। এ সিনেমায় আদাহর পাশাপাশি অভিনয় করেছেন শাহ জেইন আলম, বিক্রান্ত চতুর্বেদী, রঞ্জিত দেবলসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১০

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১১

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৪

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৫

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৬

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১৭

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১৮

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

২০
X