তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০২:৪৪ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

মোশাররফ তানিয়ার ‘খুচরা পাপী’

মোশাররফ তানিয়ার ‘খুচরা পাপী’। ছবি: সংগৃহীত
মোশাররফ তানিয়ার ‘খুচরা পাপী’। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পছন্দ করে এ প্রজন্মের বেশিরভাগ শিল্পী। তাদের মধ্যে সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অন্যতম। দুজনে জুটি বেঁধে বেশ কিছু দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। ‘খুচরা পাপী’ নামে একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন তারা। এটি রচনা করেছেন জুয়েল এলিন। নাটকটির কাহিনি ও পরিচালনায় জিয়াউদ্দিন আলম।

এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন জিয়াউদ্দিন আলম।

মোশাররফ করিম বলেন, “দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময়টাতে আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। তো অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে অনেক গোছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেওয়ার চেষ্টা করে। আশা করছি ‘খুচরা পাপী’ নাটকটি দর্শককে মুগ্ধ করবে।”

তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করি। আলম ভাই বেশ গোছানো একজন পরিচালক। খুব আশাবাদী কাজটি নিয়ে।’

উল্লেখ্য, আলমের নির্দেশনায় মোশাররফ করিম এক যুগ আগে ‘পাইরেসি’ নাটকে অভিনয় করেছিলেন। আর ২০২২ সালে বৃষ্টি আলমের ‘প্রাইভেট জামাই’ নাটকে অভিনয় করেন, যা প্রায় এক কোটি দর্শক উপভোগ করেছেন। ‘খুচরা পাপী’ নাটকে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

ইরান হরমুজ প্রণালি থেকে টোল নেবে না, দাবি ট্রাম্পের

সঞ্চয়পত্র নিয়ে কঠোর নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ২

ঘানার কালো জাদুই কি কাল হলো ইংল্যান্ডের

শনিবার পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বিশাল গ্রহাণু

ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত’

দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

সাংবাদিক হেনস্তার ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

১০

অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১১

ভোজপুরির প্রশংসায় অক্ষয়, বললেন 'ওরা কিছুই বুঝবে না'

১২

তিন নেতার রোগমুক্তি কামনায় ১২ দলীয় জোটের দোয়া 

১৩

গুণীদের সম্মান জানালে গর্বিত জাতি হবে বাংলাদেশ: মঈন খান

১৪

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা হতে পারে, সমীকরণ কী বলছে?

১৫

সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

১৬

১১ হাজার নাবিককে উদ্ধার করতে হরমুজে চালানো হবে অভিযান

১৭

ডিসি সারওয়ারের বদলি নিয়ে যা বললেন শ্রমমন্ত্রী

১৮

১/১১ সরকারের সময়ে তারেক রহমানের নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার

১৯

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

২০
X