তৌফিক মেসবাহ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম
প্রিন্ট সংস্করণ

আমাকে বেঁধে রাখলেও আমি আসব : নিশো

অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত
অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘মাসুদ’ চরিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় অভিনেতা আফরান নিশোর। এবার দাগিতে ‘নিশান’ চরিত্রে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় দর্শকের হৃদয় জয় করলেন এই অভিনেতা। নিশো জানালেন এটি তার সেরা কাজ। দাগিতে নিজের চরিত্র ও দর্শকের ভালোবাসা নিয়ে এই অভিনেতা কথা বলেছেন কালবেলার সঙ্গে। লিখেছেন—তৌফিক মেসবাহ

দাগির পোস্টারে অভিনেতা আফরান নিশো। ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে ‘নিশান’ চরিত্র ব্যাপক প্রশংসিত হচ্ছে। আপনার চোখে পড়ছে কি না?

চোখে তো পড়ছেই এবং আমার মনে হয় শুধু ব্যক্তি, আমি বা একটি চরিত্র নিশানের প্রশংসায় দর্শকরা মঞ্চমুখ তা নয়, বরং এ গল্পের প্রতিটি চরিত্র খুবই প্রাসঙ্গিক এবং প্রত্যেকেই সেভাবেই পারফর্ম করেছে। দর্শকরা তার সম্পর্ক বুঝতে পেরেছে এবং তাদের ভালো লাগা জানাচ্ছে এটি আসলেই মন ছুঁয়ে যায়। এটি আমার জীবনের অন্যতম মুহূর্ত হয়ে থাকবে।

সিনেমার একটি দৃশ্যে আরফান নিশো। ছবি : সংগৃহীত

অনেকে বলছে আরফান নিশোকে এ চরিত্রের জন্য জাতীয় পুরস্কার দেওয়া উচিত। আপনার কী মত?

সেটি তো আমি বলতে পারব না। তবে পারফরমার হিসেবে কেউ যদি আমাকে বা অন্যদের সম্মানিত করে, তা অবশ্যই আনন্দের।

কাজের ক্ষেত্রে পরিচালক শিহাব শাহীনের সঙ্গে তর্ক-বিতর্ক হয়েছে কি না?

আমি ছোটবেলা থেকে যারা আমার শিক্ষক ছিলেন, তাদের প্রচুর প্রশ্ন করতাম। প্রশ্ন না করলে জানব কী করে! তো আমি প্রতিটি প্রশ্ন নিয়ে পুরো পাণ্ডুলিপির সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই। পর্দায় আমরা যা দেখি পেছনের অনেক কিছুই দেখি না। চরিত্র ধারণের জন্য এটি আমার একটি পদ্ধতি। শিহাব ভাইয়ের সঙ্গে আমার বোঝাপড়া ভালো। সুতরাং আমাদের আলোচনা, তর্ক-বিতর্ক ইতিবাচক ভূমিকাই রেখে এসেছে। এবং দিনশেষে অভিজ্ঞতা খুব সুখের।

প্রচারণায় টিম ‘দাগি’।

‘নিশান’ নাকি ‘মাসুদ’—কোন চরিত্রটিকে বেশি ভালোবাসেন?

আমি আমার সব চরিত্রকেই ভালোবাসি। এটি বলার অপেক্ষা রাখে না।

দাগি না সুরঙ্গ, কোন ক্ষেত্রে অনুভূতি বেশি ভালো ছিল?

আমার দীর্ঘ ক্যারিয়ারের পর সুড়ঙ্গতে আসাতে মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমায় পদার্পণ। সে সময়ের অনুভূতি সে সময়ের মতো। বয়স এবং সময় যত বাড়ে অভিজ্ঞতা তত বাড়ে, সবকিছু তত পরিণত হয়। সুতরাং নিশান ও দাগি আরও পরিণত। কারণ দুটি দুই ধারার গল্প।

‘দাগি’ নিয়ে নিজের তৃপ্তির কথঅ জানিয়েছেন নিশো। ছবি : সংগৃহীত

‘দাগি’ নিয়ে আপনার তৃপ্তি কতটা?

আমি চাই আমার অভিনয় আরও সমৃদ্ধ হোক। গল্প বলার জায়গা আরও সুন্দর হোক। অভিনেতা হিসেবে আমি চাই সুন্দর গল্পে কাজ করতে, এবং সেটিকে কতটা নান্দনিকতার সঙ্গে ফ্যামিলি অডিয়েন্সকে ধরা যায় সে দায়িত্ব পরিচালকের সঙ্গে সবার। সে জায়গা থেকে আমি দাগি নিয়ে তৃপ্ত এবং দর্শকের ফিডব্যাক নিয়ে আনন্দিত। আমি এই ছোট ছোট অনুভূতি, ভালোবাসাকে আমার স্মৃতিতে ধরে রাখতে চাই। এ জন্য আমি আমার টিমের সঙ্গে হল ভিজিট করতে চলে আসি। এটি আমি কোনোভাবেই মিস করতে চাই না। আমাকে বেঁধে রাখলেও আমি আসব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X