তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল

অভিনেত্রী ইধিকা পাল। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ইধিকা পাল। ছবি : সংগৃহীত

‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের। হিমেল আশরাফ পরিচালিত ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তুমুল সাড়া ফেলেন তরুণ এই অভিনেত্রী। ২০২৩ সালের ২৯ জুন ছবিটি মুক্তি পেয়েছিল। পরে কবে শাকিবের নায়িকা হিসেবে ফের ইধিকাকে দেখা যাবে, তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের। প্রিয়তমায় ইধিকার চঞ্চল মেয়ের চরিত্র দর্শকের মনে দাগ কেটে যায়।

এবার ঈদুল ফিতরে যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’-এ অভিনয় করেও তাক লাগিয়ে দিয়েছেন ইধিকা। পর্দায় শাকিব খানের পাশাপাশি ইধিকার উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। দুজনের প্রিয়তমার রসায়ন দেখেই বরবাদে কাস্ট করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। ইধিকা পরিচালকের সেই আস্থার প্রতিদান দিয়েছেন। ছবির নিঃশ্বাস, চাঁদ মামা, দ্বিধা গানও বেশ প্রশংসিত হচ্ছে।

‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এ দর্শক সাড়ায় ইধিকা পাল বলেন, ‘প্রিয়তমায় কাজের অভিজ্ঞতাটা একদম আলাদা, কারণ ওটা ছিল আমার প্রথম সিনেমা। খুবই আবেগের। যেহেতু প্রথম সিনেমা ছিল, তাই এ ভাবনাটা মাথায় ছিল যে, আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসাটা পাই আমি। কিন্তু বরবাদের ক্ষেত্রে ভাবনাটা এমন ছিল যে, আমাকে আরও ভালো করে কাজ করতে হবে, যাতে করে আগের পারফরম্যান্স থেকে যেন একধাপ হলেও ভালো হয়। আমাকে ঘিরে দর্শকের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা পর্যন্ত যেন ছুঁতে পারি—এমনটাই মাথায় ছিল বরবাদে কাজ করার সময়। আর শাকিব খানের সঙ্গে এটা ছিল আমার দ্বিতীয় ছবি, এই জুটিকে দর্শক যে ভালোবাসা দিয়েছেন বরবাদে যেন সেই ভালোবাসা আরও বেড়ে যায়—এমনটাও ভাবনায় ছিল আমার। সবমিলিয়ে বরবাদ মুক্তির পর যে সাড়া পাওয়া যাচ্ছে তাতে এটা বলতে পারি, আমার যা যা প্রত্যাশা ছিল তার সবই পূরণ হয়েছে। আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

১০

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

১১

সুখবর দিলেন সামান্থা

১২

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১৩

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১৪

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৫

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৬

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৭

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৮

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৯

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

২০
X