তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম
প্রিন্ট সংস্করণ

বর্ষবরণে আজ কনসার্ট

বর্ষবরণে আজ কনসার্ট। ছবি : সংগৃহীত
বর্ষবরণে আজ কনসার্ট। ছবি : সংগৃহীত

এবারের চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে নানা কর্মসূচি দিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। যার মধ্যে অন্যতম সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে হবে কনসার্ট।

‘ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শিরোনামের এই আয়োজনে। এই কনসার্টে ব্যান্ডসংগীত পরিবেশন করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, ভাইকিংস, এভোয়েড রাফা, দলছুট, লালন, আর্টসেল, স্টোনফ্রি, মারমা সম্প্রদায়ের ব্যান্ডদল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ডদল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ডদল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ডদল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ডদল এফ মাইনর। এই অনুষ্ঠানে ৫০ জন ঢাকঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশগ্রহণ করবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিল্পকলার পক্ষ থেকে এটি নিশ্চিত করা হয়।

এদিকে নববর্ষ উপলক্ষে আগামীকাল ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১০

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১১

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১২

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৩

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৪

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৫

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৬

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৭

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৮

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৯

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

২০
X