তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুন নাটকীয়তায় ফ্লোরেন্স পুগ

অভিনেত্রী ফ্লোরেন্স পুগ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী ফ্লোরেন্স পুগ। ছবি : সংগৃহীত

‘ডুন পার্ট ২’-এর দারুণ সাফল্যের পর, বহুল আলোচিত ‘ডুন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ডুন: মেসিয়াহ’-তে আবারও দেখা যাবে ফ্লোরেন্স পুগকে। রাজনীতি ও কূটচালে দক্ষ প্রিন্সেস ইরুলান চরিত্রে তার আগমন আগের কিস্তিতেই চমক সৃষ্টি করেছিল। এবার সেই চরিত্রে আরও জটিল ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন তিনি।

সম্প্রতি এক মার্কিন গণমাধ্যমের সাক্ষাৎকারে ফ্লোরেন্স পুগ জানিয়েছেন, ডুন মহাবিশ্বে তার চরিত্রের যাত্রা কেবল শুরু হয়েছে। তিনি সরাসরি কোনো কাহিনি ফাঁস না করলেও তার কথায় ইঙ্গিত পাওয়া গেছে, ভবিষ্যতের কিস্তিতে প্রিন্সেস ইরুলানের প্রভাব অনেক গভীরভাবে পর্দায় ফুটে উঠবে।

‘ডুন পার্ট ২’-তে দেখা যায়, ইরুলান রাজকীয় কর্তব্যে বাধ্য হয়ে পল আত্রেইডিসকে (টিমোথি শ্যালামে) বিয়ে করতে রাজি হন, যদিও তিনি জানতেন পলের হৃদয় রয়েছে চেনি (জেনডায়া) । এই রাজনৈতিক বিয়ের মধ্যেই তার চরিত্রের কৌশল ও ভিন্নতা ধরা পড়ে। ফ্লোরেন্সের কথায় স্পষ্ট যে, এই নাটকীয় সম্পর্কটি ভবিষ্যতের কাহিনিতে বড় ভূমিকা রাখতে চলেছে।

‘ডুন: মেসিয়াহ’-তে মূল কাস্টের বেশিরভাগই ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এক চমকপ্রদ ঘোষণা। জানা যায়, ডানকান আইডাহো চরিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন জেসন মোমোয়া। যদিও তাকে দ্বিতীয় কিস্তিতে দেখা যায়নি, তবে তার ফিরে আসার খবর ভক্তদের মধ্যে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এ ছাড়া রবার্ট প্যাটিনসনকে একজন প্রধান ভিলেন চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে, যদিও নির্মাতার পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

আগের দুই কিস্তির মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন ডেনিস ভিলেনিউভ। যদিও ছবির মুক্তির নির্দিষ্ট দিন এখনো প্রকাশ করা হয়নি, তবে হলিউড সূত্র বলছে, ২০২৬ সালের গ্রীষ্মে মুক্তি পেতে পারে ‘ডুন: মেসিয়াহ’।

ডুন মহাবিশ্বের এই পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, পল, চেনি, ইরুলান ও ডানকানের ভবিষ্যৎ যাত্রা কেমন নাটকীয় মোড় নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১০

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১১

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১২

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৩

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৪

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৫

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৬

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৭

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৮

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

২০
X