তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ জুন ২০২৫, ১০:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

শেষ হলো নিশো-নাবিলার আকা

শেষ হলো নিশো-নাবিলার আকা

নির্মাতা ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘আকা’র শুটিং সম্পন্ন হয়েছে। শুরুতে এ সিরিজের নাম ছিল ‘আজাদ’; পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘আকা’। এ সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

ড্রামা, থ্রিলার ও সাসপেন্স ঘরানার এ সিরিজটির শুটিং শুরু হয় ঈদের আগেই। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ শেষে ২০ জুন উত্তরা এলাকায় সিরিজটির চূড়ান্ত শুটিং সম্পন্ন হয়। এখন চলছে ডাবিং ও এডিটিংয়ের কাজ।

সিরিজ সংশ্লিষ্ট একটি সূত্র তারাবেলাকে বলেন, আফরান নিশো ও ভিকি জাহেদ আগেও একসঙ্গে বেশ কিছু জনপ্রিয় কনটেন্ট উপহার দিয়েছেন। সেই সাফল্যের ধারাবাহিকতা রক্ষার উদ্দেশ্যে এবার তারা ‘আকা’ সিরিজে আবারও এক হয়েছেন। সিরিজটিতে নিশোর বিপরীতে দেখা যাবে নাবিলাকে আর দুজনই চমৎকারভাবে অভিনয় করেছেন। এটি চলতি বছরের শেষদিকে একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে আফরান নিশো বর্তমানে বড় পর্দা নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ছোট পর্দায় এখন আর তেমন একটা দেখা যায় না তাকে। সর্বশেষ ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দাগি’। শিহাব শাহীন পরিচালিত এ সিনেমায় নিশোর বিপরীতে ছিলেন তমা মির্জা। এটি ছিল নিশো-তমা জুটির দ্বিতীয় সিনেমা।

অন্যদিকে, রায়হান রাফীর পরিচালনায় নির্মিত ‘তুফান’ সিনেমায় সর্বশেষ দেখা যায় মাসুমা রহমান নাবিলাকে। এবার প্রথমবারের মতো নিশো ও নাবিলাকে একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজ ‘আকা’তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X