শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম
প্রিন্ট সংস্করণ

অভিনয়ে আমি সন্তুষ্ট নই

অভিনয়ে আমি সন্তুষ্ট নই

তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। পড়াশোনার পাশাপাশি তিনি এখন অভিনয়েও নিয়মিত হয়ে উঠার চেষ্টা করছেন। আছেন র্যাম্প মডেলিংয়ের সঙ্গেও যুক্ত। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে তার অভিষেক হয়। এ নাটকে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এরপর আরও বেশকিছু নাটকে তিনি অভিনয় করেছেন।

এরই মধ্যে ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রাফাত মজুমদার রিংক পরিচালিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’। দয়াল সাহা রচিত এ নাটকে ‘রেহান’ চরিত্রে অভিনয় করেছেন রেহান। নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, তানজিন তিশা প্রমুখ। এ নাটকে অভিনয়ের জন্য রেহান বেশ সাড়া পাচ্ছেন। তিনি বলেন, ‘গত বছরের শেষপ্রান্তে নাটকে আমার অভিনয়ে যাত্রা শুরু। এ জন্য সবসময়ই আমি কৃতজ্ঞ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে। এরপরও আরও কয়েকটি নাটকে অভিনয় করেছি। তবে গত ঈদ উপলক্ষে রঙ্গন এন্টারটেইনম্যান্টে প্রকাশিত বাতাসে প্রেমের ঘ্রাণ নাটকটিতে অভিনয়ের জন্য অনেক সাড়া পাচ্ছি। কেউ কেউ বলছেন যে, আগের চেয়ে অভিনয়ে ম্যাচিউরিটি এসেছে; কিন্তু আমি আমার অভিনয়ে সন্তুষ্ট নই। মনে হচ্ছে অভিনয়ে আরও সময় দিতে হবে, অনেক ভালো করতে হবে।’ রেহান আরও জানান তারেক রহমান ও এহসান এলাহী বাপ্পীর দুটি নাটকও শিগগির প্রচারে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১০

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১১

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১২

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৪

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৫

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৬

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১৭

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৯

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

২০
X