তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম
প্রিন্ট সংস্করণ

দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা-আয়েশা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সংগীতাঙ্গনের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও আয়েশা মৌসুমী। এবারই প্রথম একসঙ্গে ইউরোপের পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মুগ্ধ করতে গত ২০ জুন দেশ ছেড়েছেন এ দুই শিল্পী।

এরই মধ্যে লিজা ও মৌসুমী ২২ জুন ফ্রান্সের প্যারিসে এবং ২৯ জুন বেলজিয়ামে সংগীত পরিবেশন করেছেন। গতকাল শুক্রবার তাদের পারফর্ম করার কথা সুইজারল্যান্ডের জুরিখে। এরপর আজ শনিবার (৫ জুলাই) ইতালিতে এবং সর্বশেষ ১৩ জুলাই স্পেনে প্রবাসীদের উদ্দেশে সংগীত পরিবেশন করবেন।

লিজার সঙ্গে রয়েছেন তার স্বামী সবুজ এবং একমাত্র কন্যা ইয়াশা। আর আয়েশা মৌসুমী সফর করছেন নিজের টিমের সঙ্গেই।

আয়েশা মৌসুমী জানান, এই প্রথম ইউরোপ সফরে এসেছেন এবং সে কারণে তিনি দারুণ উচ্ছ্বসিত। গান পরিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন বলেও জানান।

অন্যদিকে মা হওয়ার পর এই প্রথম বিদেশে মঞ্চে গান গাইছেন লিজা। তিনি বলেন, ‘আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, তারা আমাকে প্রতিটি শোতে যথেষ্ট সম্মান দিয়ে উপস্থাপন করছেন। আমাদের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধাও দারুণভাবে নিশ্চিত করেছেন। তাদের আন্তরিকতায় আমরা খুবই খুশি। এই ইউরোপ সফর আমার জীবনের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। কারণ আমার আদরের মেয়ে ইয়াশা ও স্বামী সবুজ—দুজনই আমার সঙ্গে আছে। প্রতিটি শোয়ে দর্শক-শ্রোতার যে ভালোবাসা পাচ্ছি, তাতে সত্যিই মুগ্ধ।’

আয়েশা মৌসুমী বলেন, ‘ইউরোপ সফর আমার সংগীতজীবনের অন্যতম একটি অধ্যায় হয়ে থাকবে। এ সফলতার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমরা পুরো টিম মিলে দারুণ সময় কাটাচ্ছি। শোর পর সবাই মিলে ঘুরে বেড়াচ্ছি। এখনো মনে হচ্ছে যেন স্বপ্নের ভেতর আছি। প্রতিটি দেশে গিয়ে মনে হয়েছে যেন রূপকথার কোনো জায়গায় এসেছি। আর প্রবাসী ভাইবোনদের ভালোবাসায় বারবার সিক্ত হচ্ছি।’

এ দুই শিল্পী ১৪ জুলাই দেশে ফিরবেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

১০

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

১১

পাকিস্তানের সিরিজ জয়

১২

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১৩

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১৪

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৫

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৬

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৭

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৮

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৯

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

২০
X