বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন কণ্ঠশিল্পী লিজা

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার বিয়ে হয়েছে এক বছর আগেই। কিন্তু সেই খবর সামনে এনেছেন রোববার। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী সবুজ খন্দকারের সঙ্গে বিয়ে হয়েছে তার।

২০১৫ সালে গানের শো করতে যুক্তরাষ্ট্রে যান লিজা। সেখানেই সবুজের সঙ্গে পরিচয় তার। তারপর বন্ধুত্ব। গত বছর পারিবারিকভাবেই রেজিস্ট্রি হয়। ঘরোয়া আয়োজনে বিয়ে হয় তাদের। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই বিয়ে হয়েছে তাদের।

বিয়ের বিষয়টা প্রকাশ্যে আনতে সুন্দর একটি সময়ের অপেক্ষায় ছিলেন লিজা। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার কথা ভাবছেন তারা। তা ছাড়া সবুজ দেশের বাইরে থাকে।

বিয়ের পর লিজার স্বামী সবুজ যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন। গায়িকা লিজা বলেন, ‘অনেকে বলছেন আমি গোপনে বিয়ে করেছি। এটা মোটেও সত্য নয়; আমি কেন গোপনে বিয়ে করব! আমাদের বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। হ্যাঁ, এত দিন বিয়ের খবরটা গোপন রেখেছিলাম, তার মানে এই নয়- আমরা কখনো জানাতাম না।

তিনি আরও বলেন, ‘সবুজ মাত্র দেশে ফিরল। একটা সুন্দর দিন দেখে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা ভাবছি’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X