তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:১২ এএম
প্রিন্ট সংস্করণ

ইউরোপের পাঁচ দেশে লিজা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা আমেরিকায় প্রথম সন্তানের মা হন। দেশে ফেরার পর তার একমাত্র কন্যাকে নিয়েই বেশি সময় কেটে যায়। যে কারণে দেশের বাইরে স্টেজ শোতে গান গাইবার অনেক প্রস্তাব এলেও সে সময়টাতে তার কন্যা একেবারেই ছোট বলে শোতে পারফর্ম করার সুযোগ হয়ে উঠেনি লিজার। তবে এবার আর সুযোগ মিস করেননি। ইউরোপের পাঁচটি দেশে স্টেজ শোতে অংশগ্রহণের উদ্দেশে এরই মধ্যে ফ্রান্সে পৌঁছে গেছেন লিজা।

আজ ২২ জুন ফ্রান্সের প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে, ৫ জুলাই সুইজারল্যান্ডে, ৬ জুলাই ইতালি ও ১৩ জুলাই স্পেনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংগীত পরিবেশন করবেন লিজা। এ ছাড়া সংগীতশিল্পী আয়েশা মৌসুমীও লিজার সঙ্গে প্রতিটি শোতে একই মঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে। লিজা বলেন, ‘একজন সংগীতশিল্পীর ভীষণ প্রিয় স্থান হচ্ছে স্টেজ। সেখানে একজন শিল্পীকে সত্যিকার অর্থে চেনা যায়। কারণ স্টেজ শোতে দর্শকের প্রতিক্রিয়া সরাসরি পাওয়া যায়। নিজেকেও নতুন করে প্রতিনিয়ত জানতে পারে যে, আসলে শ্রোতা-দর্শক তার কাছে কী ধরনের গান শুনতে প্রত্যাশা করেন। আমি আমার মৌলিক গান প্রতিটি শোতেই গেয়ে থাকি। কারণ, আগে হচ্ছে আমার মৌলিক গানের প্রচার, প্রসার। কারণ মৌলিক গানই হলো একজন শিল্পীর পরিচয়। এরপর দর্শক-শ্রোতাদের অনুরোধে গান গেয়ে থাকি। ইউরোপের পাঁচ দেশে টানা গান গাইব আজ থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত। প্রত্যাশা রাখি যে, গানে গানে শ্রোতা-দর্শকের বিশেষত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের মন রাঙিয়ে দিতে পারব। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা এই পাঁচটি দেশের আয়োজনের নেপথ্যে যারা অক্লান্ত শ্রম দিচ্ছেন। আমাদের টিমে আরও যারা আছেন তাদের সবার জন্য শুভ কামনা রইল।’ এবারের ঈদে লিজার দুটি গান প্রকাশ পেয়েছে। দুটি গানেই তার সহশিল্পী কিশোর দাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X