বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:২১ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

লিজার নতুন গান

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। বেশ কিছুদিন বিরতির পর আবারও একটু একটু করে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন। তবে অনেক দিন নতুন কোনো মৌলিক গান প্রকাশ হচ্ছিল না তার। হোক সেটা লিজার নিজের চ্যানেলে কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেলে। এবার নিজের চ্যানেলের বাইরেই নতুন একটি মৌলিক গান প্রকাশ হলো।

গানের শিরোনাম ‘খুব প্রিয় আমার’। গানটি লিখেছেন শেখ নজরুল। সুর করেছেন ফিদেল নাঈম। মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন রেজওয়ান শেখ। স্টুডিও ভার্সনে গানটির মিউজিক ভিডিও করেছেন মো. এখলাস। গানটি ইউটিউবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গানটি প্রসঙ্গে লিজা বলেন, ‘গানটির প্রথম দুটি লাইন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শ্রোতা-দর্শকের জন্য প্রথম দুটি লাইন আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। আর প্রথম দুটি লাইন হচ্ছে, ‘খুব প্রিয় আমার ঐ দু চোখ তোমার, ঐ চোখে চেয়ে স্বপ্ন গেছি পেয়ে।’ গানটি যখনই প্রথম শুনেছি তখন থেকেই আমি দুটি লাইন গুনগুন করে গাইতাম। ভীষণ ভালো লাগত আমার গানের কথা ও সুর। ধন্যবাদ গীতিকার শেখ নজরুল ভাইসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি। গানের বাণী ও সুরের সমন্বয়ে একটা অন্যরকম গান হয়েছে। আমার কাছে তো আমার গান ভালো লাগবে এটাই স্বাভাবিক। তবে সফট মেলোডি ঘরানার গান যারা ভালোবাসেন, শুনতে আগ্রহী, তাদের জন্য এ গানটি একদম পারফেক্ট। এরই মধ্যে কেউ কেউ গানটি শুনেছেন, গানটিকে ঘিরে তাদের ভালোলাগার কথা প্রকাশ করেছেন। সত্যি বলতে কি, আমি আগামীতে এমন কিছু গান আরও করে যেতে চাই, যে গানগুলোই হয়তো শ্রোতা-দর্শকের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখবে। জীবনে তো আসলে গান ছাড়া আর অন্য কিছু নিয়ে ভাবার অবকাশ নেই। গানই তো জীবনজুড়ে। তাই সব ভাবনা গানকে ঘিরেই।’

লিজা আরও জানান, আগামী ডিসেম্বরে বেশ কয়েকটি স্টেজ শোতে তিনি সংগীত পরিবেশন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X