তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আমি হিন্দি সিনেমা মিস করি

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত

ভারতের গ্লোবাল আইকন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি জানালেন, তিনি হিন্দি সিনেমা এবং বলিউডকে গভীরভাবে মিস করছেন। এ বছরই ভারতীয় সিনেমায় দেখা যাবে তাকে। সম্প্রতি ‘হেডস অব স্টেট’ সিনেমার প্রচারণায় গিয়ে এমনটাই জানান এই অভিনেত্রী।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি হিন্দি সিনেমা মিস করি এবং ভারতকেও খুব মিস করি। আমি এ বছর ভারতে কাজ করছি, এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ভারতীয় সিনেমার দর্শকদের কাছ থেকে সবসময়ই অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি, সেই ভালোবাসা আগামীতেও থাকবে।’

এর আগে মার্চে হোলির দিন দক্ষিণ ভারতের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির সিনেমা এসএসএমবি২৯-এর সেটে উৎসব উদযাপন করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সে সময় ইনস্টাগ্রামে রঙিন সেই মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমাদের জন্য একটি কাজের হোলি! সবাইকে শুভ হোলির শুভেচ্ছা।’

এদিকে, জাপানে আরআরআর সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিয়ে রাজামৌলি এসএসএমবি২৯ নিয়ে বলেন, ‘আমরা সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছি এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এখনো পুরো কাস্ট চূড়ান্ত হয়নি। শুধু প্রধান চরিত্রে মহেশ বাবুকে চূড়ান্ত করা হয়েছে। তিনি একজন তেলেগু অভিনেতা। দেখতে দারুণ সুদর্শন। মুক্তির সময় আমি তাকে জাপানে নিয়ে আসব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব।’

এ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মালায়লাম তারকা পৃথ্বীরাজ সুকুমারণ। তবে এখনো পুরো সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে প্রিয়াঙ্কা বর্তমানে ‘হেডস অব স্টেট’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দুই রাষ্ট্রপ্রধানকে ঘিরে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন ইলিয়া নাইশুলার। প্রাইম ভিডিওতে এটি ২ জুলাই মুক্তি পেয়েছে।

সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েড, সারা নাইলস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১০

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১২

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৩

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৫

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৬

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৭

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৮

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৯

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

২০
X