তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

ঈশালের স্বপ্ন

মাহদীয়া ঈশাল ছবি: সংগৃহীত
মাহদীয়া ঈশাল ছবি: সংগৃহীত

মাহদীয়া ঈশাল—বাংলা ভাষাভাষী সংগীতপিপাসু শ্রোতা-দর্শকের কাছে এই প্রজন্মের প্রিয় একজন শিল্পী। ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার একই বছরে উত্তর আমেরিকার ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’-তে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। এরপর আমেরিকার বাংলাদেশি কমিউনিটিতে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এবার আলোচনায় এলেন তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’ দিয়ে।

গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে ঈশালের এ গানটি মাহদীয়া ঈশাল ইউটিউব চ্যানেলসহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস ও অ্যামাজন মিউজিকে প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের কাছে ঈশালের গায়কি প্রশংসিত হচ্ছে।

এই গানের মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকার বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি এবং ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। সম্প্রতি ঈশাল ও তার কয়েকজন বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড দল গঠন করেছেন।

গান নিয়ে মাহদীয়া ঈশাল বলেন, “ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি ভালোবাসাটা এমন যে, আমার স্বপ্ন—গানে গানেই এই প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরও ছড়িয়ে দিতে চাই। এই পথচলায় বাবা-মা আমাকে পূর্ণ সমর্থন দিচ্ছেন, তারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। ‘লাল নীল ভালোবাসা’ গানটি প্রকাশের শুরু থেকেই অভূতপূর্ব সাড়া পেয়েছি। এতে করে আরও মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা, সেখানেই পৌঁছে যাক আমার কণ্ঠ—এই স্বপ্ন আমার।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X