তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

জন্মদিনে একা ডলি জহুর

জন্মদিনে একা ডলি জহুর

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ। গুণী এই অভিনেত্রী আজ ৭০ বছরে পা রাখছেন। বাংলাদেশের বহু নাটক ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে দেখা না গেলেও নাটকে মাঝেমধ্যে তাকে দেখা যায়। এরই মধ্যে তিনি তৌকীর আহমেদের পরিচালনায় বিটিভিতে প্রচারের অপেক্ষায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এ ছাড়া মহিন খানের নির্দেশনায়েও তিনি আরও একটি খণ্ড নাটকের কাজ এরই মধ্যে শেষ করেছেন। যাতে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি।

এদিকে ডলি জহুরের জন্মদিন ঘিরে তার নিজের কোনো আয়োজন থাকছে না। কারণ, তিনি রাজধানীর উত্তরায় একাই থাকেন। একমাত্র ছেলে তার স্ত্রী সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া থাকেন।

জন্মদিন উপলক্ষে ডলি জহুর বলেন, ‘দেখতে দেখতে জীবনের কতগুলো বছর পেরিয়ে এলাম। আজ সত্তরে পা রাখছি। পেশাগতভাবে আমি একজন অভিনয়শিল্পী। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি, মন দিয়েই করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাব, সেটা নিয়ে কখনো ভাবিনি আমি। শুধু ভাবনায় ছিল, আমাকে যে চরিত্রটি দেওয়া হয়েছে তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি।

এদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি শুধু অভিনয় করেই। অভিনয় ছাড়া তো জীবনে আর কিছু পারি না, তাই এখনো অভিনয় করতেই ভালো লাগে।

যদিও বা আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটাও এ মুহূর্তে আগের মতো ভালো নেই; কিন্তু তারপরও আমি আজীবন অভিনয়ই করে যেতে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘নতুন বউ’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমনি’, ‘কুলি’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘আনন্দ অশ্রু’, ‘দীপু নাম্বার টু’, ‘স্বপ্নের নায়ক’, ‘বাবা কেন চাকর’, ‘অনন্ত ভালোবাসা’, ‘হৃদয়ের কথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘সন্তান আমার অহংকার’, ‘মন বসেনা পড়ার টেবিলে’ ইত্যাদি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X