তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

ফিরেই স্টেজে লিজা

ফিরেই স্টেজে লিজা

সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গত ২০ জুন ইউরোপ ট্যুরে গিয়েছিলেন। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি ইউরোপের পাঁচটি দেশে সফলভাবে শো সম্পন্ন করে গত ১৫ জুলাই সকালে দেশে আসেন। কয়েক ঘণ্টা বিশ্রাম শেষে সেদিনই একটি স্টেজ শোতে অংশ নেন তিনি।

লিজা বলেন, ‘জীবন যেমনই হোক, এ কথাটা আমরা সবসময়ই বিশ্বাস করি—শো মাস্ট গো অন। ইউরোপ ট্যুর শেষে এ কথাটা যেন আমার জীবনের ক্ষেত্রে আরও বড় বেশি প্রমাণিত হলো। কারণ টানা ২৫ দিনের ইউরোপ সফর শেষে গত ১৫ জুলাই সকাল বেলায় ঢাকায় এসে পৌঁছাই। মাত্র কয়েক ঘণ্টা বিশ্রামের পর আয়কর আইনজীবীদের অভিষেক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করলাম। যদিও আরও একটু বিশ্রাম নিলে ভালো লাগত। আরও মনের মতো সংগীত পরিবেশন করতে পারতাম। কিন্তু কিছু করারও নেই। এ অনুষ্ঠানে গান গাওয়ার বিষয় আগে থেকে নির্ধারণ করা। স্টেজ শোতে আমি সবসময়ই পূর্ণ মনোযোগ দিয়ে সব গান গাইবার চেষ্টা করি। শ্রোতা-দর্শকের গানের প্রতি আগ্রহ ও চাহিদা বুঝেই আমি গান পরিবেশন করি। ঢাকায় ফিরে এমন একটি চমৎকার আয়োজনে গান গাইতে পেরে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আয়োজকদের। আর ইউরোপ ট্যুরটাও সব মিলিয়ে দারুণ হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো, এবারের ট্যুরে সঙ্গে আমার স্বামী ও আমার কন্যাসন্তান ছিল। যে কারণে পুরো ট্যুরটা আমি দারুণ উপভোগ করেছি। ধন্যবাদ প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের; আমাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য, আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য। আজীবন এই ট্যুরের কথা, দেশে দেশে শোয়ের কথা মনে থাকবে।’

ইউরোপ ট্যুরে লিজার সঙ্গে আরও সংগীত পরিবেশন করেন আয়েশা মৌসুমী ও সাগর বাউল। উপস্থাপনায় ছিলেন স্বর্ণলতা দেবনাথ। নৃত্য পরিবেশনে ছিলেন তানহা তাসনিয়া। ইউরোপ ট্যুরে লিজা ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে গান পরিবেশন করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X