তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

প্লাস্টিক সার্জারিতেই প্রাণ গেল অভিনেত্রীর!

প্লাস্টিক সার্জারিতেই প্রাণ গেল অভিনেত্রীর!

প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনা। তার বয়স হয়েছিল ৪৩ বছর। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন অভিনেত্রী। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় তার। সবচেয়ে বেশি ছিল কিডনি সমস্যা, যা গত বছর থেকে চরম আকার ধারণ করে। অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

সিলভিনা লুনাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা; কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

এদিকে লুনার মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোক প্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনাই নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X