বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম
প্রিন্ট সংস্করণ

সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো

সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর দুবাই সফরের একটি ভিডিওকে ঘিরে ফের জোরালো হলো তার প্রেমের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, তিনি চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এ জল্পনা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি দুজনের কেউ। মঙ্গলবার সামান্থা তার ইনস্টাগ্রামে দুবাই ভ্রমণের একটি রিল ভিডিও শেয়ার করেন। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘যা আমি দেখি বনাম যা তুমি দেখ।’

তবে সবার নজর কাড়ে একটি দৃশ্য, যেখানে সামান্থাকে এক পুরুষের হাত ধরে থাকতে দেখা যায়। দুজনকে আবার রোমান্টিক ভঙ্গিতে হাত দোলাতে দেখা যায়।

এরপরই ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ধরে নিয়েছেন, সামান্থার সঙ্গে থাকা সেই পুরুষ পরিচালক রাজ নিদিমোরুই। এরপর মন্তব্য বক্সে অনেকেই জানাতে থাকেন নিজেদের মতামত।

সামান্থা ও রাজ নিদিমোরুর সম্পর্কের শুরু কাজের মাধ্যমে। তারা প্রথম একসঙ্গে কাজ করেন ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২-এ। পরে তারা সিটাডেল: হানি বানি ওয়েব সিরিজে এক সঙ্গে কাজ করেন। সেই থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। সামান্থা প্রায়ই রাজের সঙ্গে ছবি শেয়ার করায় সেই জল্পনা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত তারা কেউ সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

এদিকে একটি সূত্র পিঙ্কভিলাকে জানায়, রাজ নিদিমোরু ২০২২ সালে স্ত্রী শ্যামালির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। এরপর সিটাডেল: হানি বানিতে কাজ করতে গিয়েই সামান্থার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। অন্যদিকে, এইচটি সামান্থার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এসব খবরকে কেবল গুজব বলে মন্তব্য করেন।

বর্তমানে সামান্থা ব্যস্ত আছেন রাজ ও ডি. কের নতুন ওয়েব সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম নিয়ে। এতে তিনি ছাড়া আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।

এদিকে রাজ ও ডি. কের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় মৌসুম এ বছরের নভেম্বরে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X